০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:২২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


পঞ্চগড়ের ভাষায় কবিতা : ছুটির দিন
মারিয়াম রহমান
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২২
পঞ্চগড়ের ভাষায় কবিতা : ছুটির দিন


শুকুরবার মোর ছুটির দিন,

টপকো কোহিচে উঠিবা।


বিছিনা গেনা টানে ধোইচে,

মোক না দেছে উঠিবা।


আতিডা পোহাইতে না পোহাইতে,

মা ধোইচে চেঁচাচেচি কোরিবা,


নিন্দে মুন্দে শুনা পাছু,

দুয়ারত ধোইচে মা ডাংগাবা।


চোখুলা মুই ঘসরাইতে ঘসরাইতে,

গেনু এগিনা খানত।


মা কহেচে নাটক কোইন্না,

টপকো যা কান্দরত।


হাত মুখলা ধুইয়া হানে,

গেনু কান্দর বাড়ি।


বাবা মোক দেখে হানে,

মারেছে খালি ঝাড়ি।


বাড়ি আসে কোহিনু মুই,

ভাত দেগে মা বাড়ে,


আন্ধঘর তকা বাইর হোইল মা,

হাতত নাঠি ধোরে।


মনে মনে চিন্তা করছু,

ভাত নাই আজি মোর কপালত।


ভোকে পেট্টা মোচড় দেছে,

খাবা নাগিবে আজি হোটেলোত।


ভাত খাবা মুই হোটেল যাছু,

ওইনে দিলো মা ডাক।


কুনঢে যাছিত? তোর বাপের তানে,

নিয়া যা টপকো ভাত।


শান্তি নাই জীবনডাত মোর,

কি দে এলা কোরিম।


কুনবেলা মন্ডা কহেচে,

না বিষ খায় হানে মোরিম। 


শেয়ার করুন