১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


তথ্যমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে নাগরিক টিভির সাত জনের বিরুদ্ধে মামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৩
তথ্যমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে নাগরিক টিভির সাত জনের বিরুদ্ধে মামলা তথ্যমন্ত্রী হাছান মাহমুদ


তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের নিয়ে ইউটিউব ও ফেসবুকে ‘মিথ্যা তথ্যসংবলিত’ ভিডিও ক্লিপ আপলোড করায় ‘নাগরিক টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেল ও এর ফেসবুক পেজ পরিচালনায় জড়িত সাত জনের নামে মামলা হয়েছে।

গত ২৫ জুন রাতে চট্টগ্রাম নগরের চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন মো. আরিফুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। কানাডা থেকে ‘নাগরিক টিভি’ নামে ইউটিউব ও এর ফেসবুক পেজটি পরিচালনা করেন নাজমুস সাকিব নামের এক ব্যক্তি। মামলায় তাকেসহ তার ছয় সহযোগীকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা হলেন এইচ এম কামাল, আজাদ শাহাদত, সানী প্রধান, সাইফুল ইসলাম তালুকদার, খন্দকার ইসলাম ও মো. হাজী হারুন রশিদ। এ ছাড়া ‘নাগরিক টিভি’ নামের ইউটিউব চ্যানেলটিকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, হাছান মাহমুদকে রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করতে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার মানসে মিথ্যা তথ্য উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে ইউটিউবে নাগরিক টিভির চ্যানেল ও এর ফেসবুক পেজে একটি ভিডিও ক্লিপ আপলোড করা হয়েছে। ১৭ জুন চকবাজার এলাকায় ইউটিউবে ১৩ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওটি বাদী দেখতে পান।

এজাহারে আরো বলা হয়, প্রকৃতপক্ষে ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে এ প্রতিনিধিকে জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মজুমদার।

শেয়ার করুন