০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নর’ইস্টারের তাণ্ডবে লণ্ডভণ্ড নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চল নিউইয়র্কবাসীর ৬০ শতাংশ মামদানির পক্ষে অবৈধ জুয়ার অভিযোগে পলিমার্কেটের বিরুদ্ধে নিউইয়র্কের মামলা সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাট-রিপাবলিকানদের হাড্ডাহাড্ডি লড়াই মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার লড়াইয়ে আবদুল এল-সাইয়েদ নিউইয়র্কে স্থায়ী ‘জবস এনওয়াইসি’ কেন্দ্র চালু দ্বিতীয় বাড়ির কর নিয়ে মামদানির উদ্যোগে আদালতের বাধা লোয়ার ম্যানহাটনে প্রায় ১ হাজার নতুন সাশ্রয়ী ইউনিট নির্মাণের পরিকল্পনা তৃতীয় দেশে নির্বাসনের পথ ফের খুলে দিল সুপ্রিম কোর্ট বৈদেশিক সম্পর্ক উন্নয়নে প্রাণান্ত চেষ্টায় তারেক রহমান


ফাইনালে যাই হোক শ্রীলংকা এশিয়া কাপ ২০২২ সেরা দল
দুর্দান্ত লঙ্কার অসাধারন ক্রিকেট নৈপূন্য
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২২
দুর্দান্ত লঙ্কার অসাধারন ক্রিকেট নৈপূন্য


প্রথম ম্যাচে নবীন দল আফগানিস্তানের কাছে উড়ে যাওয়া শ্রীলংকা যেভাবে ঘুরে দাঁড়িয়ে সবাইকে হারিয়েছে বললে ভুল হবেনা। ওরাই টুর্নামেন্ট জয়ের প্রধান দাবিদার। বিশেষত টুর্নামেন্ট ফেভরিট ভারত পাকিস্তানকে হারিয়ে মোমেন্টাম ওদের তুঙ্গে। কাল দুবাই স্টেডিয়ামে একপেশে খেলায় পাকিস্তানকে হারানোর পর ফাইনালে ওদেরই ফেভরিট মানতে হবে। একই টুর্নামেন্টে পাকিস্তান,ভারত,আফগানিস্তান, বাংলাদেশ সবাইকে হারিয়েছে শ্রীলংকা। এক কথায় দুর্দান্ত লঙ্কার অসাধারন ক্রিকেট নৈপূন্য।  অঘটন ঘটন পটিয়সী রমণীয় ক্রিকেটের ফাইনালে ভিন্ন কিছু হতেই পারে। কিন্তু এযাবৎ খেলা সকল ম্যাচের প্রেক্ষিতে শ্রীলংকা টুর্নামেন্ট জয় না করলে বিস্মিত হবো।  বৈষয়িক যে কোনো টুর্নামেন্ট লং ডিসটেন্স দৌড়ের মতো। যে দল মোমেন্টাম সৃষ্টি করে ধরে রাখতে পারে জয় তাদের পায়ে লুটায়।  

কাল প্রথমে ব্যাটিং করা পাকিস্তান দাঁড়াতেই পারেনি শ্রীলংকার বিচিত্র বোলিং আর তুখোড় ফিল্ডিংয়ের মোকাবিলায়। ১২১ রানের সীমিত স্কোরে গুটিয়ে যাওয়া পাকিস্তান দলের বাটিঙে অধিনায়ক বাবার আযমের ৩০ রান ছাড়া উল্লেখ করার মতো কিছু ছিল না। হাসারাঙ্গা (৩/২১ ) , থিকসেনা (২/২১) আর  কাল অভিষেক হওয়া মাধুসেনা (২/২১) পাকিস্তান দলের হৃৎপিণ্ডে আঘাত হেনে ওদের স্থবির করে দেয়। ১২১ রান উইকেট অনুযায়ী আদৌ পর্যাপ্ত ছিল না। পাকিস্তান দল পর পর দুই খেলায় যেভাবে আফগানিস্তান, শ্রীলংকার বিরুদ্ধে ব্যাটিং করেছে ফাইনালে তার পুনরাবৃত্তি ঘটলে ওদের পক্ষে এশিয়া কাপ মরীচিকা হয়ে যাবে। 

এশিয়া কাপ টুর্নামেন্টে ভারত দলের পর শ্রীলংকা কিন্তু সফল দল।  কিন্তু সাম্প্রতিক ফর্ম এবং খেলোয়াড়দের মান বিচারে এবারের ফেভরিট দুই দল ছিল ভারত আর পাকিস্তান। গ্রুপ অফ ডেথ থেকে সংগ্রাম করেই উঠে এসেছে শ্রীলংকা।  গ্রুপ অফ ফোরে একে একে আফগানিস্তান, ভারত ,পাকিস্তান সব দলকে হারিয়ে ওরা প্রমান করলো ক্রিকেটে আগাম কিছু বলা কতটা বোকামি।

কাল পাকিস্তানের সংক্ষিপ্ত টার্গেটের জবাব দিতে গিয়ে প্রথমে একটু হচকচিয়ে গিয়েছিলো হারিস রউফ (২/২১) আর হাসান আলীর (২/২১) দুরন্ত গতির কাছে। তিন তিনটি উইকেট হারানোর পর নিশাঙ্কার (৫৫*) দৃঢ়তার কাছে হেরে যায় পাকিস্তান। ৫ উইকেটের বিশাল জয় নিয়ে দুই দলের ফাইনালে মনস্তাত্ত্বিকভাবে অনেক এগিয়ে থাকবে শ্রীলংকা।  আমাদের দেশ বাংলাদেশ ওদের কাছ থেকে শিক্ষা নিতে পারে পাদ প্রদীপের আলোয় না থেকেও কিভাবে নিজ দলকে বিকশিত করতে হয়। জয় যাদেরই হোক- আপাতত আমার চ্যাম্পিয়ন দল শ্রীলংকা। 


শেয়ার করুন