০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৩৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


নিউইয়র্কে ঊনবাঙাল সভা : শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২৩
নিউইয়র্কে ঊনবাঙাল সভা : শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা ঊনবাঙাল সাহিত্য সভায় অংশগ্রহণকারীরা


‘শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা’ স্লোগান সামনে রেখে গত ২৪ জুন নিউইয়র্কে বসেছিল ঊনবাঙালের ৩৭তম সাহিত্যসভা। শিল্পী সামিনা খন্দকারের নেতৃত্বে সংগঠনের সদস্যরা সমবেত কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমণি’ গেয়ে সভার শুভ সূচনা করেন। 

১৫ জন কবি/লেখক নিজেদের লেখা পাঠ করেন। ‘বাংলা কবিতার ধারাবাহিক ইতিহাস’ শীর্ষক বক্তব্য রাখেন কাজী জহিরুল ইসলাম এবং তৃতীয় পর্বে তিনি পঠিত বিষয়গুলোর ওপর অনুপুঙ্খ বিশ্লেষণমূলক আলোচনা করেন। কবি সৈয়দ কামরুল কবিতার তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে সারগর্ভ আলোচনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যজন মুজিব বিন হক, সাংবাদিক তাসের মাহমুদ, অভিনেত্রী বন্যা মির্জা এবং সোশ্যাল অ্যাকটিভিস্ট কাজী ফৌজিয়া। ঊনবাঙালের সভাপতি মুক্তি জহিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে বিকাল ৫টা থেকে রাত ৯টা অবধি জ্যামাইকার খলিল বিরিয়ানি পার্টি হলে কবিতা ও শিল্পরস আস্বাদনে বুঁদ হয়েছিলেন ৩৫ জন শিল্পপিপাসু মানুষ। বন্যা মির্জা বলেন, ঊনবাঙাল নামটি আমার ভীষণ পছন্দ হয়েছে।  মুজিব বিন হক শিল্পসফল আয়োজনের জন্য ঊনবাঙালের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তাসের মাহমুদ বলেন, শেখার তৃষ্ণা নিয়েই সাংবাদিকতা করেছি সারা জীবন, কাজী জহিরুল ইসলাম একজন বহুমাত্রিক কবি, তার কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখি।

অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানান ঊনবাঙালের অন্যতম সংগঠক সৈয়দ ফজলুর রহমান। যারা লেখা পাঠ করেন তারা হলেন- সাহানুকা হাসান শিখা, রাহী হাসান, ওয়াহেদ হোসেন, জেবুন্নেছা জোৎস্না, নজরুল ইসলাম, সৈয়দ ফজলুর রহমান, আব্দুল্লাহ জাহিদ, ইমাম চৌধুরী, নানজীব চৌধুরী, নিবরাস চৌধুরী, নাসিমা আখতার, রেণু রোজা, সৈয়দ রাব্বী, সৈয়দ কামরুল, সুলতানা ফেরদৌসী, কাজী জহিরুল ইসলাম।

শেয়ার করুন