১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬:৫০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


শান্তর দ্বায়িত্বপূর্ণ ইনিংসে বাংলাদেশের জয়
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২৩
শান্তর দ্বায়িত্বপূর্ণ ইনিংসে বাংলাদেশের জয় আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরীর পর নাজমুল শান্ত ,ছবি/সংগৃহীত


বৃষ্টিতে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ। অন্তত সিরিজ রক্ষায়। সে ম্যাচে চমকপ্রদ জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। খেলা ইংল্যান্ডে। তবুও বাংলাদেশকে কিছুটা দুর্বলই ভাবা হচ্ছিল ইংলিশ কন্ডিশনে। যেখানে আইরিশরা নিয়মিত কাউন্টিতে খেলে ধাতস্থ। কিন্তু অভিজ্ঞতায় এগিয়ে থাকা বাংলাদেশকে নীচে নামাতে পারেনি। তিন বল হাতে রেখে তিন উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ চেমসফোর্ডের এ ম্যাচে। 

প্রথম ব্যাটিং করে হ্যারি টেকটরের দুর্দান্ত ১১৩ বলে করা ১৪০ ও ডকরেলের ৪৭ বলের ৭৪ রানের ইনিংস আইরিশকে নিয়ে যায় রান পাহাড়ে। ৪৫ ওভার নির্ধারিত এ ম্যাচে ৩১৯ রান করে তারা ৬ উইকেটে। 

এরপর খেলতে নেমে সুচনায় তামিম ও লিটনকে হারিয়ে সাকিবে ভরসা করলেও সেটা হয়নি। এরপর হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। চমকপ্রদ এক ব্যাটিং করে সেঞ্চুরী পান তিনি। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরী হলেও দলের জন্য খুবই সহায়ক ভুমিকা পালণ করে। শান্ত তিন নাম্বারে নেমে ৯৩ বলে ১১৭ রান করে আউট হওয়ার পর মুশফিক শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌছান। ২৮ বলে ৩৬ রান করা মুশফিক শেষের পরিস্থিতিটা দারুণ সামাল দিয়ে জয় তুলে ঘরে ফেরেন। এর আগে রিদয় করেছিলেন ৬৮ রান। আইসিসি ম্যানস ওয়ার্লকাপ সুপার লীগের এ খেলায় তিন ম্যাচের সিরিজে দুই ম্যাচ শেষে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। পরের ম্যাচটি কাল রোববার। 


শেয়ার করুন