০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


ব্রঙ্কস বরো আওয়ামী লীগের নতুন কমিটির অভিষেক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৩-২০২৩
ব্রঙ্কস বরো আওয়ামী লীগের নতুন কমিটির অভিষেক


ব্রঙ্কস বরো আওয়ামী লীগের নতুন কমিটির অভিষেক ১৯ মার্চ রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের স্টারলিং অ্যাভিনিউয়ের একটি টিউটোরিয়ালে অনুষ্ঠিত ঐ অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান। ব্রঙ্কস বরো আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু।

পবিত্র কোরাআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টে শহিদ বঙ্গবন্ধু পরিবারের সব সদস্য ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর পর শুরু হয় আলোচনা পর্ব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর আমিনুল হক চুন্নু, বাংলা ক্লাবের সহসভাপতি মোমিনুল হক মমিন, যুবলীগ নেতা জামাল আহমেদ, স্টেট যুবলীগের সভাপতি জাহিদুল হক জাহিদ, ব্রঙ্কস বরো আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সানাউল্লাহ, আবু তাহের চৌধুরী, নবী হোসেন প্রধান, হেদায়েত চৌধুরী, যুগ্ম-সম্পাদক খন্দকার এমরান, মাসুদুর রহমান শাহিন, মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আগা চৌধুরী, রেহান মিয়া, গোলাম রব্বানি বেলাল, নাহিদুল ইসলাম আলভি, কোষাধ্যক্ষ মো. রফিক আলী, তথ্য সম্পাদক রেজাউল হক সোহেল, সদস্য শফিকুল ইসলাম, আফজাল হেলাল, মো. আবুল ফয়েজ মিঠু প্রমুখ।

শেয়ার করুন