১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৪:১৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৪
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী/ফাইল ছবি


দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংসদ ভেঙে দেওয়ার ২৭ দিন পর আজ পদত্যাগ করেছেন।
আজ সন্ধ্যায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত এক গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধানের ৭৪ (২) (ঘ) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর পদত্যাগপত্রটি রাষ্ট্রপতি কর্তৃক আজ (২ সেপ্টেম্বর, ২০২৪) গৃহীত হয়েছে এবং উক্ত তারিখে এটি কার্যকর হয়েছে।


ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একদিন পর ৬ আগস্ট সংসদ ভেঙে দেন। পরে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে।
২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথমবারের মতো সংসদের স্পিকার হন। এরপর থেকে তিনি নিরবচ্ছিন্নভাবে সেই পদে বহাল ছিলেন। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।


গত ২৭ আগস্ট, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের সময় রংপুরে মুসলিম উদ্দিন নামে এক জুয়েলারি শ্রমিকের মৃত্যুর ঘটনায় শিরিন শারমিন চৌধুরীকে একটি হত্যা মামলার আসামি করা হয়। শিরিনসহ ১৭ জনকে আসামি করে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মুসলিমের স্ত্রী দিলরুবা আক্তার।

শেয়ার করুন