০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১০:৫৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালি গেলেন পুলিশের ১৪০ সদস্য
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০২-২০২৩
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালি গেলেন পুলিশের ১৪০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ দল


বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা ছেড়েছেন। এর মধ্যে পুলিশ সুপার মহিদুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১-এর নবম রোটেশনের ৭০ জন এবং পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে ফর্মড পুলিশ ইউনিট-২-এর পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনসুমায় দায়িত্ব পালনের লক্ষ্যে ওই পুলিশ সদস্যরা ইথিওপিয়ান এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে মালির উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। পুলিশ সদর দপ্তরের ডিআইজি রুহুল আমিন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস উইংয়ের কর্মকর্তারা তাদের বিদায় জানান।

২০১৩ সাল থেকে ফর্মড পুলিশ ইউনিট-১-এর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। একইভাবে ২০১৭ সাল থেকে ফর্মড পুলিশ ইউনিট-২ মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।

দুর্গম ভৌগোলিক অবস্থান, প্রতিকূল আবহাওয়া এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ পুলিশের সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

শেয়ার করুন