১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৭:০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


রাজু আলীম এর চলচ্চিত্র
‘পিতার ছবি’র মহরত
প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৩
‘পিতার ছবি’র মহরত


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সম্প্রতি এফডিসির জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব ২০২৩’। দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রীড. হাছান মাহমুদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনসহ আরও অনেকে। সভাপতিত্ব করেন বাচসাস সভাপতি রাজু আলীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।


প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পরও স্বাধীনতা পূর্ণতা পায়নি। এটি পূর্ণতা পায় ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি পরিবারের কাছে প্রথমে যাননি, গেছেন জনতার কাছে। এমন একটি দিনকে উপলক্ষ করে চলচ্চিত্র উৎসব আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ।’ পুরো আয়োজন উপস্থাপনা করেন সৈয়দা ফারজানা জামান রুম্পা।

দিনব্যাপী এই উৎসবে ‘গেরিলা’, ‘শ্যামল ছায়া’, ‘মেঘের পরে মেঘ’ ও ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমাগুলো প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিবেদিত ইমপ্রেস টেলিফিল্ম এর চলচ্চিত্র রাজু আলীম এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ‘পিতার ছবি’র শুভমহরত ঘোষণা ও পোস্টারে স্বাক্ষর করেন তথ্যও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি। 


শেয়ার করুন