০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৬:৩১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


খালেদা জিয়ার জন্য দোয়া বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২৩
খালেদা জিয়ার জন্য দোয়া বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল


বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত ৯ অক্টোবর সন্ধ্যায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডাঃ আবদুস সবুরের সভাপতিত্বে জিয়াইল হক মিশন ও মাজহারুল হক মিরনের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আবদুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহি কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও বর্তমানে বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহামেদ, বিএনপির জতীয় কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া, নিউ ইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক অলিউল্লা আতিকুর রহমান, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, দক্ষিণ বিএনপির সদস্য সচিব বদিউল আলম, উত্তর বিএনপির সদস্য সচিব ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহিন, সৈয়দ এম রেজা, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মো: শাহ আলম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক আব্দুল বাতেন, নিউ ইয়র্ক  দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন নাসির, রেজবুল কবির, আলমগীর মৃধা, রিপন মিয়া, উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এমরান শাহ রন, শহিদ শিকদার, জাফর তালুকদার, যুবদল নেতা আবুল কাশেমসহ যুক্তরাষ্ট্র বিএনপির প্রায় শতাধিক নেতৃবৃন্দ মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মওলানা আবু জাফর বেগ। তবে দোয়া মাহফিলের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

শেয়ার করুন