০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:১৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


মিশিগানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি সাদিক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২২
মিশিগানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি সাদিক আব্দুস সাদিক মুন্না


আমেরিকার মিশিগান স্টেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আব্দুস সাদিক মুন্না (৪০) নামের এক প্রবাসী। ৭ ডিসেম্বর ভোরে ফার্মিংটন হিলসের ৬৯৬-এর হালস্টেড রোডের পাশে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। 

৮ ডিসেম্বর বাদ জোহর দুপুর ১টায় ডেট্রয়েট সিটির আল ফালাহ মসজিদে তার জানাজা শেষে তাকে স্থানীয় মুসলিম গোরস্তানে দাফন করা হয়।

জানা গেছে, সাদিক মিশিগানের রাজধানী ল্যানসিং বোর্ড অব এডুকেশনের কর্মকর্তা ছিলেন। তার আত্মীয় ওয়ারেন সিটির বাসিন্দা মারুফ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান মুন্না।   

নিহত আব্দুস সাদিক মুন্না সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সমশপুর গ্রামের প্রয়াত আব্দুল খালিকের ছেলে। তিনি সপরিবারে মিশিগান স্টেটের ট্রয় সিটিতে বসবাস করতেন। মুন্না ২৫ বছর আগে আমেরিকায় এসেছিলেন।  

ফক্স-২ ও ডেট্রয়েট নিউজ পুলিশের বরাতে বলেছে, সড়কের নির্মাণকাজে ব্যবহৃত একটি সেমিট্রাককে অতিক্রমের চেষ্টা করার সময় তার গাড়িটি উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখেন গাড়িতে আগুন লাগা অবস্থায় তিনি আটকে আছেন। পরে তাকে সেখান থেকে বের করার পর মৃত ঘোষণা করা হয়।

মৃত্যুকালে মুন্না স্ত্রী, দুই ছেলে, তিন ভাই ও বৃদ্ধ মাসহ দেশ-বিদেশে অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার এ অকাল মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন