১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১০:৫৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


চিত্ত হাসে রাতে
শরিফুজ্জামান পল
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২২
চিত্ত হাসে রাতে


আমি নিশাচরী,আঁধারে আলো খুঁজি 

দিনের আলোয় পঙ্গপালের কিচিরমিচির সর্বত্র,

লুট করে মানবতা,খায় লজ্জাহীনভাবে

অশরীরী নি:শব্দ শক্তি কে সাক্ষী রেখে।

আমি রাত জাগা দিনকানা এক মানুষ

দম বন্ধ হয়ে আসে দিনে,বিষাক্ত দুর্গন্ধে।

কথা বলতে পারিনা মন যাবলে।

রাতের আঁধারে আমি মানুষ খুঁজে পাই

কালোতে নষ্ট আলো ঘুমায়,

আলোকিত মানুষ গুলো জোনাকির মতো অন্ধকারে জ্বলজ্বল করে 

আমি দেখতে পাই, সান্নিধ্যে যাই।

দিনের আলোয় ঝিঝি পোকার মতো লুকিয়ে জীবনের অস্তিত্ব জানাই।

গভীর রাতে নিশ্বাস নেই নির্মল বাতাসে 

কাগজ-কলমে কথা বলি স্বাধীনতার মতো,

অনিয়মের পৃথিবীতে বাতি নেভানো গভীর রাতে

চিত্ত আমার সুখে হাসে আনন্দে

সবুজ পত্র-পল্লবের সাথে, রাতভর।


শেয়ার করুন