০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-১১-২০২২
কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের  বৈঠক


কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ সাংবাদিকদের বলেন, কানাডা মানবাধিকার গণতান্ত্রিক অধিকার, জীবনের নিরাপত্তা, আইনের শাসন গুরুত্ব দেয়।


কানাডা কিন্তু বাংলাদেশ সরকারকে বিভিন্ন সময় তাদের ওয়েবসাইটে গেলে আপনার দেখতে পারবেন যেটা, বাংলাদেশ সরকারকে বাইলেটারাল বলে আসছে, যে বাংলাদেশ মানবাধিকার লংঘন হচ্ছে। আমির খসরু মাহমুদ বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট স্বাভাবিকভাবে আমাদের যে মানবাধিকার পরিস্থিতি,  আগামী নির্বাচন, আইনের শাসন ও নিরাপত্তা  এসব বিষয়ে আলাপ হয়েছে। আমরা ভালো আলোচনা করেছি। 

মানব মানবাধিকার বিষয়ে উদ্বেগের কথা জানিয়ে আমির খসরু বলেন, কানাডার পক্ষ থেকে কনসার্ন তো আছেই স্বাভাবিক বাংলাদেশের জনগণের যেরকম কনসার্ন আছে, সারা বিশ্বে গণতন্ত্রকামী দেশগুলো মাল্টিলেটারাল বডি, মানবাধিকার সংস্থা- সবারও তেমন কনসার্ন। নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ভেতরে কী আলোচনা হয়েছে সেটা এখন বলতে পারব না। তবে এটা আপনারা বুঝতেই পারছেন। এছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন এ সময়।  


শেয়ার করুন