১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার আহ্বান কমলা হ্যারিসের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৬-২০২২
আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার আহ্বান কমলা হ্যারিসের রুথ হুইটফিল্ডের শেষকৃত্যে কমলা হ্যারিস


যুক্তরাষ্ট্রে সম্প্রতি পরপর দুটি প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনার পর দেশটিতে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার দাবি তুলেছেন অনেকে। সেই দলে যোগ দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বন্দুক হামলায় নিহত একজনের শেষকৃত্যে অংশ নিয়ে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধের আহ্বান জানান তিনি। 

১৪ মে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে একটি সুপারমার্কেটে ১৮ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হন। নিহত ব্যক্তিদের একজন ৮৬ বছর বয়সী রুথ হুইটফিল্ড। গত ২৮ মে শনিবার রুথ হুইটফিল্ডের শেষকৃত্যে অংশ নেন কমলা হ্যারিস। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

বাফেলোর ওই হামলার ১০ দিনের মাথায় টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ বছরের একজন বন্দুকধারীর নির্বিচার গুলিতে ১৯ শিশুশিার্থী ও তাদের দুই শিক প্রাণ হারান। কমলা হ্যারিস এসব ছাড়াও অন্যান্য হামলার প্রসঙ্গ তুলে বলেন, এবার বন্দুক সহিংসতাকে ‘যথেষ্ট হয়েছে’ বলার সময় এসেছে।

শেষকৃত্যে অংশ নেয়া শোকার্তদের উদ্দেশে কমলা হ্যারিস বলেন, ‘সবাইকে এ ব্যাপারে একমত হয়ে অবস্থান নিতে হবে, আমাদের দেশে এসব আর ঘটতে দেয়া যাবে না। এটা নিয়ে কিছু করার সাহস থাকা উচিত আমাদের। এ জন্য স্পষ্ট দুটি সমাধান হচ্ছে বন্দুকধারীর অতীত খুঁজে দেখা এবং আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা।’

কোনো ধরনের আগ্নেয়াস্ত্র (অ্যাসল্ট উইপন) নিষিদ্ধ করার কথা বলছেন, সেটার ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, কোনো ধরনের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার কথা বলছি আপনি কি জানেন? যেসব অস্ত্র শুধু নির্দিষ্ট একটি উদ্দেশ্যে, অর্থাৎ দ্রæত সময়ের মধ্যে অধিকসংখ্যক মানুষকে হত্যার জন্য তৈরি করা হয়।’ কমলা হ্যারিস এ সময় আরো বলেন, ‘এসব হলো যুদ্ধাস্ত্র। যুদ্ধের জন্যই এসব অস্ত্র তৈরি করা হয়। নাগরিক সমাজে এসব অস্ত্রের কোনো স্থান থাকতে পারে না।’

শেয়ার করুন