১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বঙ্গভবনে বৈঠকে সিদ্ধান্ত
ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৪
ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান


প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। বঙ্গবভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘ আলোচনার পর ওই সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় তিন বাহিনীর প্রধান সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

প্রফেসর ইউনুসকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয় তখন তিনি অবস্থান করছিলেন প্যারিসে। তবে তার সঙ্গে আলোচনা করে তার সম্মতিতেই হয়েছে এ সিদ্ধান্ত। প্যারিস থেকে দ্রুততার সঙ্গেই ঢাকায় ফিরছেন প্রফেসর ইউনূস।


তিনি ফিরলে তার সঙ্গে আলোচনা করে এ সরকারের অন্যান্যদের বিষয়ে চুড়ান্ত হবে বলে বঙ্গভবন সূত্র থেকে জানা গেছে।  

এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি দল।


১৩ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন— সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম, আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠক মাহফুজ আব্দুল্লাহ, নাসির আব্দুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি প্রমুখ।
এর আগে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর শুরু হয় দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা। বিষয়টি নিয়ে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ দুপুরের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়।

শেয়ার করুন