০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:২০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


জীবন দর্শন
পিঙ্কি ঘোষ
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২২
জীবন দর্শন


সম্পর্কের সমীকরণ আজও বুঝি না

গোলাপের কাঁটা আর চাঁদের কলঙ্ক...

বহু নিদ্রাহীন রাতের চিন্তাসঙ্গী আমার।

ওই যে নীলাম্বরী আকাশ সারাজীবন

সবুজ ঘাসকে ভালোবেসে গেল-

প্রাগৈতিহাসিক যুগ থেকে একে অপরকে

শুধুমাত্র অপলকে দেখেই চলেছে,

কল্পনার দিগন্তরেখা যদিও ওদেরকে

এক করেছে, তবুও...

ওরা জানে এই প্রেম স্পর্শহীন, মিলনহীন।

নিজের পালকের ওপর পাখিরও অধিকার নেই,

তোমার কবিতা আমার জীবন দর্শন, তবুও...

তুমি নামের কবিটা শত আলোকবর্ষ দূরে।


শেয়ার করুন