০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১১:১৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


আবেদন করলে গ্রিনকার্ডের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ২৪ মাস বৃদ্ধি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২২
আবেদন করলে গ্রিনকার্ডের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ২৪ মাস বৃদ্ধি


যুক্তরাষ্ট্র সিটিজেনশিপ ও ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) স্বয়ংক্রিয়ভাবে মেয়াদোত্তীর্ণ গ্রিনকার্ডের মেয়াদ ২৪ মাসের জন্য বাড়িয়ে দেয়ার কথা ঘোষণা করেছে। ঘোষণায় বলা হয়, যারা আই-৯০ ফরম পেশ করেছে বা গ্রিনকার্ড নবায়নের আবেদন করেছেন, তাদের জন্য এই সময় বর্ধিত করা হয়েছে। 

গ্রিনকার্ডধারী যারা যথাযথভাবে ফরম আই-৯০ পেশ করেছেন মেয়াদোত্তীর্ণ হওয়া গ্রিনকার্ড নবায়নে তারা এই বর্ধিত ব্যবস্থার সুযোগ পাবেন। ইতিপূর্বে আই-৯০ এর রিসিপ্টে মাত্র ১২ মাস সময় বাড়ানো হতো। কিন্তু নতুন করে যারা আই-৯০ পূরণ করেছেন, তাদের রিসিপ্টে ২৪ মাস বাড়ানোর ব্যবস্থা করা হবে। স্থগিত আই-৯০ ফরমের জবাবে যে রিসিপ্ট দেয়া হবে ভবিষ্যতে, তা এখন মুদ্রণ করা হচ্ছে। 

এই রিসিপ্ট নোটিশ মেয়াদোত্তীর্ণ গ্রিনকার্ডের সাথে পেশ করলে তার স্থায়ী বাসিন্দা বা গ্রিনকার্ডের স্ট্যাটাস বহাল থাকবে। দীর্ঘসময় ধরে যারা গ্রিনকার্ড নবায়নের সমস্যায় পড়েছেন, তাদের জন্য এ ব্যবস্থা সহায়ক হবে। কারণ তাদের গ্রিনকার্ডের মেয়াদ শেষ হলে তাদের সময় বাড়িয়ে দেয়া হবে। 

যদি আপনার আর গ্রিনকার্ডের প্রয়োজন না হয়, যখন আপনি গ্রিনকার্ডের অপেক্ষা করছেন, তখন আপনি ইমিগ্রেশনের ফিল্ড অফিসে (নিউইয়র্কের জন্য ২৬ ফেডারেল প্লাজা) অ্যাপার্টমেন্ট চেয়ে যোগাযোগ করতে পারেন। সে ক্ষেত্রে ইমিগ্রেশন আপনাকে অ্যালায়েন ডকুমেন্টেশন, আইডেনটিফিকেশন ও টেলিকমিউনিকেশন স্ট্যাম্প দিয়ে দেবে।

শেয়ার করুন