০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:২৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের
জাতীয় নির্বাচনে জল ঘোলা করেই বিএনপি অংশ নেবে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২২
জাতীয় নির্বাচনে জল ঘোলা করেই বিএনপি  অংশ নেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের/ ছবি সংগৃহীত


গাধা যেমন জল ঘোলা করে খায়, তেমনি বিএনপি ও আগামী জাতীয় নির্বাচনে জল ঘোলা করে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ রেখেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি বলেন ,পৃথিবীর অন্য প্রান্তের দেশের মতো, বাংলাদেশেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে সরকার। 

 গত শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এতিম,প্রতিবন্ধি ও অসহায় ব্যাক্তিদের মধ্যে ইফতার সামগ্রি বিতরন কালে তিনি এসব কথা বলেন।

 বিএনপির অভিযোগ সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে- এর জবাবে ওবায়দুল কাদের বলেন, বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে যা করেছিল তা জনগণ এখন ভুলে যায়নি। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় ছদ্দবেশী তামাশা। মির্জা ফখরুলকে ইঙ্গিত করে তিনি বলেন, যে নিজে সংসদ সদস্য হয়েও সংসদে যায়নি তার মুখে গণতন্ত্রের কথা মানায় না। 

 এ বছর জুন মাসে পদ্মা সেতু উদ্বোধন হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, শতভাগ সততার সাথে পদ্মা সেতুর কাজ করা হচ্ছে। কোন বিদেশি ঋণ ছাড়াই পদ্মা সেতুর কাজ নির্মাণ হচ্ছে। কাদের বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশে কখনো ঋণখেলাপি হয়নি হবেও না। অন্য সরকারের শাসনামলে বাংলাদেশ একাধিকবার ইনকিলাবে হয়েছিল। 

 আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী , মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা প্রমুখ। 


শেয়ার করুন