০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৩০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


শাপলা ওয়েলফেয়ারের ইফতার মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৪-২০২৪
শাপলা ওয়েলফেয়ারের ইফতার মাহফিল শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটের ইফতার মঞ্চে অতিথিবৃন্দ


নিউইয়র্কের পেশাজীবীদের সংগঠন শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইনক। এই সংগঠনের ইফতার মাহফিল ভাবগম্ভীর পরিবেশে গত ১ এপ্রিল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ওয়াসিম উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিনের পরিচালনায় ইফতারে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, কার্যকরি সদস্য সাদী মিন্টু, সাবেক কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী, শাপলার সাবেক সভাপতি ফরিদুল আলম, উপদেষ্টা মীর এ জামাল, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি মামুন মিয়াজী, উপদেষ্টা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, উপদেষ্টা টি মোল্লা।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা রিপন, সদস্য রহিম চৌধুরী, উপকমিটির সদস্য একেএম কামাল উদ্দিন খান, মোফাজ্জল হোসেন ভুইয়া।

হলভর্তি অডিটোরিয়ামে কম্যুনিটির সর্বস্তরের গণমান্য ব্যক্তিবর্গ এবং শাপলা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়সহ সারা বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন জ্যামসন হাইটস মসজিদের মোয়াজ্জিন মাওলানা কাজী মোজাম্মেল হক।

শেয়ার করুন