০৩ জুন ২০২৬, বুধবার, ০১:৫৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ওয়াশিংটনে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রবাসীদের এমআরপি পুনরায় চালুর বিষয়টি পর্যালোচনা করা হবে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৯-২০২২
প্রবাসীদের এমআরপি পুনরায় চালুর বিষয়টি পর্যালোচনা করা হবে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কর্মকর্তাবৃন্দ


বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে বর্তমানে প্রচলিত পাসপোর্টের পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পুনরায় চালু করা যায় কি-না তা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। গত ২ সেপ্টেম্বর ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এখন জাতিসংঘের তৃতীয় চিফ অব পুলিশ সামিট ও অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। শিগগিরই ই-ভিসা চালু করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা খুব শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছি এবং এমওইউ স্বাক্ষরিত হওয়ার ছয় মাসের মধ্যে ই-ভিসা প্রদান শুরু করতে পারবো বলে আমরা আশাবাদী।

আসাদুজ্জামান খান বলেন, দেশের সকল নাগরিক যাতে জাতীয় পরিচয়পত্রের  (এনআইডি) সুবিধা পায়, সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে এনআইডি বিতরণ কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয় প্রকল্পটি নিয়ে শিগগিরই পুরোদমে কাজ শুরু করবে এবং প্রবাসীরা যাতে বিদেশে বাংলাদেশ মিশন থেকে এনআইডি কার্ড পেতে পারে তার পরিকল্পনাও হাতে নেবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. মেহেদি হাসান। বৈঠকে মিনিস্টার (কনস্যুলার) মোহাম্মদ হাবিবুর রহমান ও ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাহেদুল ইসলামও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।

ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ আবদুল হাই মিল্টন পাসপোর্ট ও ভিসাসহ সার্বিক কনস্যুলার কার্যক্রম, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় বিষয়ের ওপর একটি উপস্থাপনা পেশ করেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দূতাবাস আয়োজিত বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনীও পরিদর্শন করেন।

শেয়ার করুন