০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বিএনপি দক্ষিণের বিপ্লব ও সংহতি দিবস পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৪
বিএনপি দক্ষিণের বিপ্লব ও সংহতি দিবস পালন বক্তব্য রাখছেন হাবিবুর রহমান সেলিম রেজা


৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে ও সুযোগ্য সাধারণ সম্পাদক মো. বদিউল আলমের সঞ্চলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বহির্বিশ্ব বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, স্টেট বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জসিম, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন নাছির, এমলাক হোসেন ফয়সাল, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, শাহাদত হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑনিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম-সদস্যসচিব সাইদুর খান ডিউক, নিউইয়র্ক স্টেট বিএনপি সাবেক যুগ্ম-সদস্যসচিব রিয়াজ মাহমুদ, এ জি এম জাহাঙ্গীর হাসাইন, গোলাম এন হায়দার মুকুট, ফারদিন রনি।

উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. রিপন মিয়া, সাবেক সদস্য কামাল হাওলাদার শেখ জহির, সাবেক সদস্য জামাল হোসেন, আব্বাস উদ্দিন, মো. হাসান, মিজানুর রহমান মিজান, শরীফ চৌধুরী পাপ্পু, স্টেট বিএনপি সাবেক যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির, নুরুল হুদা, জামালুর রহমান, সুলতান আহমেদ ভুইয়া, বরিশাল জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিরন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের জিয়া হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন, মহানগর দক্ষিণের নেতা মো. নাজমুল হোসেন, বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহিলা কাউন্সিলর তাছলিমা পলি, যুবদল নেতা মনিরুল ইসলাম মনির, হাসান মাহমুদ, ইডেন কলেজের ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুক্তা আক্তারসহ অনেকে।

স্বাগতিক বক্তব্যে মো. সোহরাব হোসেন বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপিকে আরো গতিশীল করার লক্ষ্যে সবার সমন্বয়ে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, বর্তমান অন্তর্র্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চক্রান্ত রুখে দিতে হবে। তিনি বলেন, বিএনপি এই অন্তর্র্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় গঠন মূলক ও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করে।

সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, দেশে-বিদেশে আওয়ামী প্রেতাত্মারা যেন আর রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে না পারে, সেজন্য বিএনপিকে আরো বেশি ঐক্যবদ্ধ ও গতিশীল হয়ে দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে।

শেয়ার করুন