০১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৩৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নর’ইস্টারের তাণ্ডবে লণ্ডভণ্ড নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চল নিউইয়র্কবাসীর ৬০ শতাংশ মামদানির পক্ষে অবৈধ জুয়ার অভিযোগে পলিমার্কেটের বিরুদ্ধে নিউইয়র্কের মামলা সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাট-রিপাবলিকানদের হাড্ডাহাড্ডি লড়াই মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার লড়াইয়ে আবদুল এল-সাইয়েদ নিউইয়র্কে স্থায়ী ‘জবস এনওয়াইসি’ কেন্দ্র চালু দ্বিতীয় বাড়ির কর নিয়ে মামদানির উদ্যোগে আদালতের বাধা লোয়ার ম্যানহাটনে প্রায় ১ হাজার নতুন সাশ্রয়ী ইউনিট নির্মাণের পরিকল্পনা তৃতীয় দেশে নির্বাসনের পথ ফের খুলে দিল সুপ্রিম কোর্ট বৈদেশিক সম্পর্ক উন্নয়নে প্রাণান্ত চেষ্টায় তারেক রহমান


রাজনীতির হালচাল জটিল পথে
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ৩০-০৯-২০২৬
রাজনীতির হালচাল জটিল পথে আওয়ামী লীগের ঝটিকা মিছিল


নানা সমীকরণে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অপসারিত হয়ে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ দল। আর আওয়ামী লীগের অবর্তমানে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায়। তাদের দীর্ঘকালীন মিত্র জামায়াতে ইসলামী ২০২৪ গণআন্দোলন থেকে সৃষ্ট এনএসিপিকে নিয়ে বিরোধী দলে। নতুন সরকার আট মাস না পেরোতেই গ্যাস, তেল, বিদ্যুৎ সংকট, হাম, ডেঙ্গু সংক্রমণ মোকাবিলায় তালগোল বাধিয়ে ফেলেছে।

বিরোধী দল সংসদের ভেতরে আর বাইরে এক বা নমনীয়, আর বাইরে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করেছে। জামায়াত নেতৃত্বের ১১ দল ৮ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-রংপুর লংমার্চ করেছে। দাবি তুলেছে ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে’। এনসিপির অন্যতম নেতা প্রধানমন্ত্রী তারেক জিয়াকে হেলিকপ্টার যোগে দেশ ছাড়ার পরিকল্পনা করার তাগিদ দিচ্ছে। স্মরণে রাখতে হবে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ প্রচণ্ড শক্তি নিয়ে ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আসার হুমকি দিয়ে রেখেছে। গ্যাস, বিদ্যুৎ সংকটের পাশাপাশি দেশে প্রতিদিন নারী-শিশু ধর্ষণ, খুন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বিপুল সংখক ব্যক্তিকে বিচারহীনভাবে জেলে আটক রাখা হয়েছে। দেশজুড়ে মুদ্রাস্ফীতির ভয়াবহতায় নিত্যপ্রয়োজীনয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

গ্যাস-বিদ্যুৎ সংকটে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে পড়তে থাকায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বেকার হয়ে পড়েছে। এমন বিরূপ পরিস্থিতি মোকাবিলায় বিএনপি সরকার আন্তরিকভাবে চেষ্টা করলেও অনভিজ্ঞতার কারণে এবং পার্টি ক্যাডারদের অবাধ চাঁদাবাজি আর লুটপাট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সব কিছু লেজে গোবরে করে ফেলেছে। সন্দেহ হয় বিএনপি-জামায়াত বাহাস লোক দেখানো কি না। বিএনপি থেকে জামায়াত কিন্তু অনেক সুসংগঠিত একটি আদর্শিক দল। সরকার আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রেখে জামায়াতকে অবাধ বিচরণের সুযোগ দিয়ে হয়তো খাল কেটে কুমির আনছে। তরুণদের দল এনসিপিকে এখনো আর গোনায় আনার কারণ নেই। ইতিমধ্যেই ওদের অস্তিত্ব জামায়াতে বিলীন হয়ে গেছে। কিন্তু গণতান্ত্রিক পন্থায় আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ না দিলে বিএনপি সরকার জামায়াতে পর্যুদস্ত হতে পারে বলে অনেকের ধারণা। 

ভূরাজনীতির বিশ্ব প্রতিক্রিয়ায় দেশের জ্বালানি বিদ্যুৎ সংকট এবং এর পরিপেক্ষিতে অর্থনীতির বেহাল অবস্থা সহসা কাটবে বলে মনে হয় না। দেশে মুদ্রাস্ফীতি অসহনীয় থাকা অবস্থায় সরকার আমলাদের ভুল পরামর্শে ডিজেল, পেট্রল, অকটেন, কেরোসিনের দাম একধাপে ২০ টাকা বৃদ্ধির আত্মবিনাশী সিদ্ধান্ত নিয়েছে। ফলশ্রুতিতে চক্রাকারে বৃদ্ধি পেয়েছে সব ধরনের পরিবহন ব্যয়, বাজারে লাগা আগুনে লেগেছে নতুন অগ্নিশিখা। মুদ্রাস্ফীতি সহসাই ডাবল ডিজিট পেরিয়ে যাবে। গ্যাস-বিদ্যুৎ সংকটের সঙ্গে ডিজেল সংকট যোগ হলে খাদ্য সংকট সৃষ্টির সম্ভাবনা দেখা দেবে।

সরকার পরিস্থিতির ব্যাপ্তি এবং গভীরতা বুঝতে পারছে বলেই মনে হয়। বিএনপি সরকারকে কিন্তু পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারেরও পাপের বোঝা বহন করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত একপক্ষীয় চুক্তির আওতায় বিকল্প থাকা সত্ত্বেও বহুমূল্যে জ্বালানি কিনতে হচ্ছে, অপ্রয়োজনীয় হলেও বোয়িং কেনা বাবদ বিপুল বৈদেশিক মুদ্রা ব্যায় করতে হচ্ছে। অন্যদিকে ধুরন্ধর আমলাদের কবলে পড়ে সকল ক্ষেত্রে উন্নয়ন কাজে গতিশীলতা আনতে পারছে না। 

রাজনৈতিক পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টায় অবিলম্বে আওয়ামী লীগ সরকারের দোষী ব্যাক্তিদের স্বচ্ছ বিচার নিশ্চিত করার পাশাপাশি দলটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সুপারিশ করবো। আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে জামায়াত এনসিপি এমনিতেই চুপসে যাবে। একই সঙ্গে বিএনপি সরকারকে নিরংকুশ আমলা নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিতে হবে। ভারত বিদ্বেষী মনোভাব পরিহার করে ভারতসহ সকল দেশের সঙ্গে সার্বভৌম সমতাভিত্তিক সম্পর্ক স্থাপন করতে হবে। বাংলাদেশ কিন্তু যুক্তরাষ্ট্রমুখী হয়ে চীন, ভারত, রাশিয়ার সঙ্গে সম্পর্ক জটিল করে ফেলেছে। নবীন পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের অতি কথন বৈরী সম্পর্ক সৃষ্টি করেছে।

বিএনপি সরকার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দ্রুত কিছু ব্যবস্থা গ্রহণ না করলে অচিরেই অস্তিত্বের সংকটে পড়তে পারে।

শেয়ার করুন