১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০১:০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


শুধুমাত্র বয়স্ক মানুষ নয় শিশুরাও পাচ্ছে সোশ্যাল সিকিউরিটি চেক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৩
শুধুমাত্র বয়স্ক মানুষ নয় শিশুরাও পাচ্ছে সোশ্যাল সিকিউরিটি চেক


সোস্যাল সিকিউরিটি যে শুধুমাত্র বয়স্ক মানুষদের জন্য নয় তা অনেকের জানা নেই। অথচ এই কর্মসূচির অন্তর্ভুক্ত শিশু কিশোররাও। যুক্তরাষ্ট্রে ১৮ বছরের নিচে প্রায় চার মিলিয়ন অর্থাৎ ৪০ লক্ষ শিশু প্রতি মাসে সোস্যাল সিকিউরিটির চেক পাচ্ছে। এদের পিতামাতা অবসপ্রাপ্ত, মৃত অথবা কাজ কর্ম করতে অক্ষম।

সোস্যাল সিকিউরিটি এডমিনিস্ট্রেশনের মতে প্রয়োজন অনুসারে এই সুবিধাদি প্রাপ্ত পরিবারগুলোর ভবিষ্যতের স্থায়িত্ব নিশ্চিত করতে সহায়ক।

অবসরপ্রাপ্ত কর্মীদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানরা গড়ে মাসে ৭৮৮ ডলার, মৃতদের সন্তানরা মাসে ৯৮১ ডলার এবং কর্ম করতে অক্ষমদের সন্তান মাসে ৪৩২ ডলার পেয়ে থাকে।

শিশু কিশোরদের এই বেনিফিট অর্জনের যোগ্যতা সম্পর্কে টিম হিউইনসের লিড ফাইন্যানশিয়াল এডভাইজার ফিলিপ হেরজবার্গ বলেন, তাদের পিতামাতাকে অবশ্যক অবসরপ্রাপ্ত অথবা কাজ কর্ম করতে অক্ষম (ডিজএবল) হতে হবে এবং যারা দীর্ঘ সময় ধরে কাজ করার পর সোস্যাল সিকিউরিটির ট্যাক্স প্রদান করেছেন। এছাড়া দীর্ঘ দিন যাবৎ কর্মরত থাকার সময় যারা গেছেন এবং সেই কর্মকালীন সময় নিয়ম মোতাবেক তারা সোস্যাল সিকিউরিটির ট্যাক্স দিয়েছেন। তিনি আরো বলেন, সোস্যাল সিকিউরিটি বেনিফিট পেতে হলে আপনার সন্তানকে অবশ্যই অবিবাহিত এবং ১৮ বছরের নিচে হতে হবে। তবে ফুল টাইম হাই স্কুল বা এলিমেন্টারি স্কুলের ছাত্রছাত্রীর জন্য বয়স সময় ১৯ পর্যন্ত। কাজকর্ম করতে অক্ষম শিশুদের জন্য বয়স সীমা ২২ পর্যন্ত। এর পর থেকে তারা নিয়মানুযায়ী বেনিফিট পাবেন। বেনিফিটের অধিকারি শিশুরা আপনার ন্যাচারাল চাইল্ড, এডাপডেট চাইল্ড বা স্টেপ চাইল্ড হতে পারে। হেরজবার্গ আরো বলেন, নানা- নানী ও দাদা- দাদীর ডিপেনডেন্ট শিশুও বেনিফিট পাবেন যদি তাদের পিতা মাতা মৃত অথবা কাজ কর্ম করতে অক্ষম (ডিজেবলড) হন।

শেয়ার করুন