২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:৫০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধ : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা মসজিদ ও ডিয়ারবর্নের মেয়রকে হুমকির অভিযোগে রোজভিলের নারী অভিযুক্ত ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে টেক্সাসে মুসলিমদের পাল্টা লড়াই তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি : জেসন ইটন দোষী সাব্যস্ত অনথিভুক্ত শিশুদের সরকারি শিক্ষার অধিকার নিয়ে নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশী ফোরামের ৯ দাবি ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত তাহমিদ চৌধুরী সরকারি কর্মকর্তা সেজে বাড়ছে প্রতারণা চল্লিশ বছর আগের সেই দিনটির কথা দিয়েই শুরু ড. খলিলের চুক্তি না হলে ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের


জেএফকেতে আ.লীগের বিক্ষোভ সমাবেশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৬
জেএফকেতে আ.লীগের বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ


প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিউইয়র্ক আগমনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও নিউইয়র্ক মহনগর আওয়ামী লীগের নেতাকর্মীরা জেএফকে এয়ারপোর্টের পার্কিং লটে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। তারেক রহমানের সরকারকে ‘অবৈধ সরকার’ দাবি করে প্রতিবাদে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। তারা শেখ হাসিনার পক্ষেও নানা স্লোগান দেন। যার মধ্যে ছিল শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় মানি না, মানবো, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে যাবে, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদের নেতৃত্বে দলের নেতাকর্মী এ সমাবেশে যোগ দেন। অন্যদিকে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাদাদুর রহমান চৌধুরীর নেতৃত্বেও বিক্ষোভে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল রহমান, সহ-সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর, সহ-সভাপতি শামসুদ্দীন আজাদ, জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশা, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নূরুল আমিন বাবু, মহিউদ্দিন দেওয়ান, সোলায়মান আলী, দরুদ মিয়া রুনেল, শাহানারা রহমান, আক্তার হোসেন, তানভীর হায়দার, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মততাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক কবরিয়া, সাবেক সভাপতি নূরুজ্জামান সর্দার, যুক্তরাষ্ট্র যুব লীগের সভাপতি সেবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, যুক্তরাষ্ট্র যুব লীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আজমল, হেলাল মিয়া প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর জাতিসংঘে ভাষণ দেওয়ার দিনও একইভাবে জাতিসংঘ ভবনের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন