১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৫৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


খালেদা জিয়ার মৃত্যুতে কন্স্যুলেটে শোক বই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-১২-২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে কন্স্যুলেটে শোক বই খালেদা জিয়া


বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ৬ টায় ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্র্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সাবেক প্রধানমন্ত্রীর অকাল প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশের নিমিত্তে কন্স্যুলেট প্রাঙ্গনে প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে একটি “শোক বই” ৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার), ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) এবং ৫ ও ৬ জানুয়ারি ২০২৬ (সোমবার, মঙ্গলবার) সকাল ১০:৩০ থেকে বেলা ৩:৩০ পর্যন্ত উন্মুক্ত থাকবে। 

বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ হতে শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ বুধবার নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ বুধবার বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল, নিউইয়র্ক এর সকল দাপ্তরিক এবং কন্স্যুলোর কার্যক্রম বন্ধ থাকবে।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ বুধবার-এ ই পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কাজ সম্পন্ন করার জন্য যেসকল সেবাপ্রার্থী ইতোমধ্যে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল, নিউইয়র্কে এ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদেরকে পরবর্তী যে কোন কার্যদিবসে উপরিউক্ত সেবাসমূহ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হল।

শেয়ার করুন