২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ০৫:১৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর তারেক রহমানের পূর্ণ ভাষন হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধ : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা মসজিদ ও ডিয়ারবর্নের মেয়রকে হুমকির অভিযোগে রোজভিলের নারী অভিযুক্ত ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে টেক্সাসে মুসলিমদের পাল্টা লড়াই তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি : জেসন ইটন দোষী সাব্যস্ত অনথিভুক্ত শিশুদের সরকারি শিক্ষার অধিকার নিয়ে নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশী ফোরামের ৯ দাবি ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত তাহমিদ চৌধুরী


মিশিগান বাংলা প্রেস ক্লাবের বনভোজন ও সম্মাননা
জুয়েল খান, মিশিগান থেকে
  • আপডেট করা হয়েছে : ১২-০৮-২০২৬
মিশিগান বাংলা প্রেস ক্লাবের বনভোজন ও সম্মাননা বনভোজনে অতিথি ও আয়োজকরা


মিশিগানে বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে বাংলা প্রেস ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো প্রবাসী গণমাধ্যমকর্মীরা। বার্ষিক বনভোজন অনুষ্ঠানটি সাংবাদিকদের পারিবারিক মিলনমেলায় পরিণত হয়।

গত ৮ আগস্ট ওয়ারেন শহরের হার্টসিগ পার্ক যেন সরম হয়ে উঠলো মিশিগানের বাংলা প্রেস ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক বনভোজনকে কেন্দ্র করে। প্রেস ক্লাবের নেতারা বেলুন উড়িয়ে ও কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রেস ক্লাবের সভাপতি পার্থ দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন-সিনিয়র সহ-সভাপতি শফিক রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় দেব, ট্রেজারার মাহমুদুল হক লিটু, প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ফারজানা চৌধুরী পাপড়ি, হারান কান্তি সেন। মুখচোরক খাবারের পাশাপাশি প্রেস ক্লাবের সদস্যরা কানামাছি গাছ ধরা খেলায় মেতে ওঠেন। নারীরা বালিশ খেলার পাশাপাশি শিশুরা ১০০ মিটার দৌড়ে অংশ নেয়।

প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হেলাল উদ্দিন রানা ও প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বনভোজনে সাংবাদিক পরিবারগুলো নিজেদের রান্না করা হরেক রকম খাবার নিয়ে আসেন। নারী-পুরুষ শিশুরা ভিন্ন ভিন্ন খেলায় মেতে ওঠেন। বিদেশের মাটিতে অন্য রকম একটা দিন কাঁঠতে পেরে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন।

শেয়ার করুন