২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:৫০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধ : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা মসজিদ ও ডিয়ারবর্নের মেয়রকে হুমকির অভিযোগে রোজভিলের নারী অভিযুক্ত ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে টেক্সাসে মুসলিমদের পাল্টা লড়াই তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি : জেসন ইটন দোষী সাব্যস্ত অনথিভুক্ত শিশুদের সরকারি শিক্ষার অধিকার নিয়ে নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশী ফোরামের ৯ দাবি ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত তাহমিদ চৌধুরী সরকারি কর্মকর্তা সেজে বাড়ছে প্রতারণা চল্লিশ বছর আগের সেই দিনটির কথা দিয়েই শুরু ড. খলিলের চুক্তি না হলে ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের


জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৬
জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত বনভোজনে অংশগ্রহণকারীরা


নিউইয়র্কের হেম্পস্টেড লেকের সবুজ প্রান্তর গত ১৯ সেপ্টেম্বর পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। শরতের স্নিগ্ধ বাতাস, প্রকৃতির মনোরম পরিবেশ আর প্রবাসী বাংলাদেশিদের প্রাণখোলা হাসি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে চারপাশ। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি পেছনে ফেলে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে মিলিত হন জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংগঠনটির বার্ষিক বনভোজন ২০২৬’ অনুষ্ঠিত হয় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে।

গত ১৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিউইয়র্কের হেম্পস্টেড লেক স্টেট পার্কের ফিল্ড নম্বর ১-এ আয়োজিত এ বনভোজন ঘিরে ছিল আনন্দের এক অনন্য আয়োজন। প্রকৃতির সান্নিধ্যে সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে একটি দিন কাটানোর সুযোগ পেয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।

প্রবাসজীবন মানেই শুধু কর্মব্যস্ততা, দায়িত্ব আর সময়ের সঙ্গে অবিরাম ছুটে চলা নয়। এই জীবনের গভীরেও লুকিয়ে থাকে শিকড়ের টান, স্বজনের সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষা এবং একসঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর স্বপ্ন। সেই স্বপ্নকেই যেন বাস্তবে রূপ দিয়েছে এবারের বনভোজন। পরিচিত মুখগুলোর সঙ্গে নতুন করে দেখা, আন্তরিক আলাপচারিতা আর পারস্পরিক সৌহার্দ্যরে মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে স্মৃতিময়।

আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা এবং অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনজুড়ে বিরাজ করে এক প্রাণবন্ত পরিবেশ। হাসি, আনন্দ, খাবার ও পারস্পরিক সৌহার্দ্যরে মধ্য দিয়ে বনভোজনটি কেবল একটি বিনোদনমূলক অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করার একটি উপলক্ষ হয়ে ওঠে।

দূর প্রবাসে একই ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের মানুষের সঙ্গে এমন মিলনমেলার গুরুত্ব অপরিসীম। কর্মক্ষেত্রে প্রতিদিন পাশাপাশি কাজ করলেও ব্যস্ততার কারণে অনেক সময় একে অপরের সঙ্গে মন খুলে কথা বলার সুযোগ হয়ে ওঠে না। বনভোজনের মতো আয়োজন সেই দূরত্ব ঘুচিয়ে মানুষকে আরো কাছাকাছি নিয়ে আসে। সহকর্মীর পরিচয়ের বাইরেও গড়ে ওঠে বন্ধুত্ব, আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক।

এবারের বনভোজন সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের পক্ষ থেকে একটি পিকনিক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এম এ গফুর খান এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলেন তানজিদা বেগম।

অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক আয়োজনের বিভিন্ন দায়িত্বে ছিলেন সৈয়দ বজলুল করিম, মোহাম্মদ ফেরদৌস হাসান, পারভিন সুলতানা, জিয়াউল হক, রনি সাহা ও তাপসী কর। র‍্যাফেল ড্র আয়োজনের দায়িত্বে ছিলেন আহমেদ আবু সৈয়দ চৌধুরী, মোহাম্মদ আনিসুল হক ও ইউসুফ। এছাড়া সংগঠনের নির্বাহী পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা বনভোজনের সার্বিক আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংগঠনের সভাপতি মামুনুর রহমান মজুমদার এবং সাধারণ সম্পাদক অলোক কুমার সাহার নেতৃত্বে আয়োজিত এ বনভোজন প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ক ও সাংগঠনিক বন্ধনকে আরো দৃঢ় করার একটি সুন্দর সুযোগ সৃষ্টি করে। দিনের শেষে যখন হেম্পস্টেড লেকের সবুজ প্রান্তরে বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে, তখন শেষ হয় আনন্দঘনো এই মিলনমেলার আনুষ্ঠানিকতা। কিন্তু শেষ হয় না তার রেশ। সারাদিনের হাসি, আন্তরিকতা আর একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো অংশগ্রহণকারীদের স্মৃতিতে রয়ে যাবে দীর্ঘদিন।

প্রবাসের মাটিতে এমন আয়োজন কেবল একটি দিনের আনন্দ নয়, বরং একে অপরের পাশে থাকার অঙ্গীকারকে নতুন করে জাগিয়ে তোলার উপলক্ষ। জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এবারের বনভোজন সেই সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যেরই এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে রইলো।

শেয়ার করুন