২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ০৪:১৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধ : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা মসজিদ ও ডিয়ারবর্নের মেয়রকে হুমকির অভিযোগে রোজভিলের নারী অভিযুক্ত ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে টেক্সাসে মুসলিমদের পাল্টা লড়াই তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি : জেসন ইটন দোষী সাব্যস্ত অনথিভুক্ত শিশুদের সরকারি শিক্ষার অধিকার নিয়ে নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশী ফোরামের ৯ দাবি ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত তাহমিদ চৌধুরী সরকারি কর্মকর্তা সেজে বাড়ছে প্রতারণা চল্লিশ বছর আগের সেই দিনটির কথা দিয়েই শুরু ড. খলিলের চুক্তি না হলে ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের


হিজাব পরা নারীকে লাঞ্ছনায় জোনাথন গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২৬
হিজাব পরা নারীকে লাঞ্ছনায় জোনাথন গ্রেফতার জোনাথন স্ট্রিপ


হিজাব পরা এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে যুক্তরাষ্ট্রের ভারমন্ট স্টেটের সাউথ বার্লিংটনে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সাউথ বার্লিংটন পুলিশ জানায়, গত ২৮ জুলাই দুপুরের আগে মার্কেট স্ট্রিট এলাকায় হামলার একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগে বলা হয়, ঘটনাটি জাতিগত বা ধর্মীয় বিদ্বেষ থেকে সংঘটিত হয়ে থাকতে পারে।

তদন্ত শেষে বার্লিংটনের বাসিন্দা ৫২ বছর বয়সী জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হামলা, সম্পত্তি নষ্ট এবং বিদ্বেষপ্রসূত অপরাধের অভিযোগ আনা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, ভুক্তভোগী জানান, তিনি ও তার এক বন্ধু ফুটপাতে ছবি তুলছিলেন। এ সময় অভিযুক্ত তাদের পাশ দিয়ে যাওয়ার সময় আপত্তিকর ও বিদ্বেষমূলক মন্তব্য করেন। একপর্যায়ে তিনি ভুক্তভোগীর মোবাইল ফোন ভেঙে পাশের ঝোপে ছুড়ে ফেলেন। পরে কুকুরের লিশ দিয়ে তার মুখে আঘাত করেন এবং পেটে লাথি মারেন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগীর বন্ধুর ধারণ করা ভিডিও এবং কাছাকাছি একটি প্রতিষ্ঠানের নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। পরে কাছাকাছি একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সময় ভুক্তভোগী ও তার বন্ধু দুজনই ঐতিহ্যবাহী হিজাব পরিহিত ছিলেন। তদন্তকারীদের মতে, এ তথ্যের ভিত্তিতেই ঘটনাটি বিদ্বেষপ্রসূত অপরাধ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে।

গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে জোনাথন স্ট্রিপে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নির্দোষ দাবি করেন। আদালত তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছেন। একই সঙ্গে ভুক্তভোগী ও তার বন্ধুর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মামলাটি বর্তমানে বিচারাধীন। ফলে আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

শেয়ার করুন