০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


পবিত্র আশুরায় জেবিবিএর দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৬
পবিত্র আশুরায় জেবিবিএর দোয়া মাহফিল বক্তব্য রাখছেন গিয়াস আহমেদ


পবিত্র আশুরা বা কারবালার ঘটনা মুসলিম জাহানের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। এ শিক্ষা কাজে লাগাতে হবে প্রত্যেক মুসলিমের ব্যক্তিজীবনে। কারবালায় যে ত্যাগের মহিমার উদাহরণ সৃষ্টি হয়েছিল এ বিয়োগান্তক ঘটনা মুসলিম জাহানকে এখনো কাঁদিয়ে বেড়ায়। গত ২৫ জুন (১০ মহররম) জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা ও মিলাদ মাহফিলে ইসলামিক স্কলাররা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেছেন জেবিবিএর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়েছিল। 

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, জেবিবিএর উদ্যোগে এ মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওলানা মো. অলিউল্লাহ আতিকুর রহমানের সঞ্চালনায় পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের উদ্বোধনী বক্তা ছিলেন আজিমপুর ছোট দায়রা শরিফের কর্মকর্তা সৈয়দ ফয়েজ হারামাইন খলিলুল্লাহ। 

সাইয়েদুস শুহাদা ইমাম হোসাইন আ. সালামের স্মরণে বিভিন্ন ইসলামি বিষয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য তুলে ধরেছেন আহলে বায়াত মসজিদের ইমাম ও খতিব ড. সৈয়দ মোতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরী। আলোচনায় অংশ নিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. আনসারুল করিম আজহারী, মাওলানা আব্দুর রহিম মাহমুদ, বারি হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল প্রমুখ। বক্তব্য রেখেছেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বিশিষ্ট কমিউনিটি অ্যাকটিভিস্ট মনিরুল ইসলাম।

জেবিবিএর এবং দোয়া মাহফিলের সভাপতি গিয়াস আহমেদ বলেছেন, সুন্নিদের মধ্যে দুই ধরনের মুসলমান রয়েছেন। হোসাইনী সুন্নি এবং ইয়াজিদী, তথা উমাইয়া সুন্নি। উমাইয়ারা গত ১০০ বছর শাসন করে দরবারি আলেম-ওলামাদের দিয়ে ইসলামের অনেক বিধান পরিবর্তনের প্রয়াস নিয়েছেন। যে কারণেই এখন আহলে বায়াতসংক্রান্ত বিভিন্ন মাহফিলকে তারা পালনে বাধা বা ভিন্ন তথ্য ছড়াচ্ছে। গিয়াস আহমেদ বলেন, ইসলামের এসব অনাচারের বিরুদ্ধে আমাদের দাঁড়িয়ে প্রকৃত ইসলামকে তুলে ধরে ইয়াজিদি আইন কানুন বর্জন করার এখন সময় এসেছে। 

দোয়া মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে সহায়তা করেছেন জেবিবিএর সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান খান, আবু বক্কর সিদ্দিক, মফিজুর রহমান, মো. কামরুজ্জামান কামরুল, মাহমুদ বাদশা, হারুন ভূঁইয়া দেওয়ান কাউসার, মনিরুল ইসলাম মনির, শাহ চিশতী প্রমুখ।

বিশ্বের শান্তি কামনায় দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন