০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৬:২০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


বাংলা একাদশের পুনর্মিলনী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২২
বাংলা একাদশের পুনর্মিলনী


নিউইয়র্কে এক সময়ের মাঠ কাঁপানো ও সাড়া জাগানো দুইবারের ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ও ৩ বার মিনি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ১৯৯০ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা ফুটবল টিম বাংলা একাদশ ও সহযোগী সংগঠন বাংলা সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩০ জুলাই সংগঠনের খেলোয়াড়, কর্মকর্তা ও সদস্যদের প্রথমবারের মতো পুনর্মিলনী অনুষ্ঠিত হয় নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা আলাদীনের স্বত্বাধিকারী আব্দুল জাব্বার খান মুরাদ ও অনুষ্ঠান পরিচালনা করেন আরবাব চৌধুরী।

অনুষ্ঠানে ভার্জিনিয়া, জর্জিয়া, মিলাওয়াকি, ফ্লোরিডা, নিউজার্সি ও মেরিল্যান্ডসহ বিভিন্ন স্টেট থেকে সাবেক খেলোয়াড় ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশের খ্যাতিমান জাতীয় ক্রীড়াবিদ মোস্তফা হোসেন মুকুল, আব্দুল্লা সাইক, সাঈদুর রব, সাইদুর রহমান ডন ও ইউসুফ বাবু। বাংলা একাদশের খেলোয়াড়, কোচ, অধিনায়ক ও কর্মকর্তাদের অসাধারণ ভ‚মিকার জন্য ট্রফি প্রদান করা হয় এবং সকল খেলোয়াড় কর্মকর্তা, সদস্য ও আগত অথিতিদের বাংলা একাদশের লগো সম্বলিত জার্সি প্রদান করা হয়।

এছাড়া সাবেক সভাপতি সুকুমার রয়, খেলোয়াড় বব ও আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের ছবি জার্সিতে বাংলা একাদশের লোগো প্রিন্ট করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন বক্সার সেলিম, শাজালাল মোবিন, ফজলে হোসেন বাদশা, মন্জুর আহমেদ চৌধুরী, রুহুল আমিন সিদ্দিকী, আউয়াল ভ‚ইয়া। আগামী বছর আবার নিউইয়র্ক বা ভার্জিনিয়ায় পুনর্মিলনী অনুষ্ঠান হবে বলে জানা গেছে।


শেয়ার করুন