ট্রাম্প অ্যাকাউন্টস
যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য নতুন সঞ্চয় কর্মসূচি ‘ট্রাম্প অ্যাকাউন্টস’-এ ইতোমধ্যেই চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত হয়েছে। এটি আমেরিকানদের কাছে ট্রাম্প প্রশাসনের একটি বড় সঞ্চয় উদ্যোগ হিসেবে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এছাড়াও প্রায় এক মিলিয়ন শিশুর জন্য এক হাজার ডলারের প্রাথমিক সরকারি অবদানের (সিড কন্ট্র্রিবিউশন) আবেদন সম্পন্ন হয়েছে। গত বছর৭ পাস হওয়া ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’-এর আওতায় এই ট্রাম্প অ্যাকাউন্টস চালু করা হয়েছে। জমা কার্যক্রম শুরু হবে আগামী ৪ জুলাই থেকে। আইআরএসের চিফ এক্সিকিউটিভ অফিসার ফ্রাঙ্ক জে. বিসিগনানো বলেছেন, করদাতাদের জন্য প্রক্রিয়াটি সহজ করতে ট্যাক্স রিটার্নের সঙ্গে একটি এক পৃষ্ঠার ফর্ম পূরণের সুযোগ রাখা হয়েছে। ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে জন্ম নেওয়া যোগ্য শিশুদের পরিবারগুলোকে শুধু নির্দিষ্ট একটি বক্সে টিক দিতে হবে। এটির মাধ্যমে এক হাজার ডলারের সরকারি অবদান নিশ্চিত হবে।
এ অ্যাকাউন্টে প্রতিটি শিশুর নাম নিবন্ধিত থাকবে, তবে ১৮ বছর বয়স পর্যন্ত অভিভাবকরা এটিকে নিয়ন্ত্রণ করবেন। অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার পর্যন্ত জমা রাখা যাবে। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু, নিয়োগকর্তা, অঙ্গরাজ্য সরকার বা দাতব্য সংস্থাও এই অ্যাকাউন্টে অবদান রাখতে পারবে।ট্রেজারি বিভাগের হিসাব অনুযায়ী, যদি নিয়মিত সর্বোচ্চ পরিমাণ জমা রাখা হয়, একটি অ্যাকাউন্ট ২৮ বছর বয়সে প্রায় উনিশ লাখ ডলারে পৌঁছাতে পারে। ন্যূনতম প্রবৃদ্ধি হলেও প্রায় ছয় লাখ ডলার পর্যন্ত হতে পারে। শুধু সরকারের এক হাজার ডলারের প্রাথমিক অবদান থাকলেও ১৮ বছরে তা তিন হাজার থেকে তেরো হাজার ডলারের মধ্যে বাড়তে পারে।
ট্রাম্প অ্যাকাউন্টস শিশুদের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি। এতে সরকার, পরিবার এবং ব্যক্তিগত প্রতিষ্ঠান মিলে শিশুর জন্য সঞ্চয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে। সরকারি প্রাথমিক অবদানের পাশাপাশি বহু বড় কোম্পানি এই উদ্যোগে সমর্থন জানিয়েছে এবং তাদের কর্মীদের সন্তানদের জন্য সরকারের এক হাজার ডলারের সমপরিমাণ অর্থ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। এই কর্মসূচির মাধ্যমে শিশুদের শিক্ষাগত এবং আর্থিক ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে।
সঞ্চয় কর্মসূচি ‘ট্রাম্প অ্যাকাউন্টস’-এ অ্যাকাউন্ট খুলতে, অভিভাবকরা তাদের ২০২৫ সালের ট্যাক্স রিটার্নের সঙ্গে আইআরএস ফরম ৪৫৪৭ পূরণ করে আবেদন করতে পারবেন। ফরমটি পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে শিশুর জন্য অ্যাকাউন্ট খুলে এক হাজার ডলারের সরকারি প্রাথমিক অবদান নিশ্চিত করা যাবে। এ প্রক্রিয়ার মাধ্যমে শিশুদের জন্য সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় শুরু করা সম্ভব হবে।যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য চালু হওয়া ট্রাম্প অ্যাকাউন্টস সঞ্চয় কর্মসূচিতে সরকার প্রতিটি নতুন অ্যাকাউন্টের জন্য প্রাথমিকভাবে ১ হাজার ডলার জমা দিচ্ছে। এ অর্থকে বলা হয়, ‘সিড কন্ট্রিবিউশন’ এবং এটি শিশুর নামে খোলা অ্যাকাউন্টে সরাসরি জমা হবে। জমা দেওয়া এই অর্থ সাধারণত একটি ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করা হয়, যার ফলে বাজারের বৃদ্ধির সঙ্গে এটি সময়ের সঙ্গে বাড়তে থাকে। ট্রেজারি বিভাগের হিসাব অনুযায়ী, যদি বার্ষিক গড়ে ৭ শতাংশ রিটার্ন আসে, তাহলে ১ হাজার ডলারের প্রাথমিক অবদান ১৮ বছরের মধ্যে প্রায় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ ডলারের মধ্যে বৃদ্ধি পেতে পারে।
ট্রাম্প অ্যাকাউন্টসে শুধু সরকারি অবদান নয়, পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু, নিয়োগকর্তা এবং দাতব্য সংস্থা প্রতি বছর সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত জমা দিতে পারবে। এই অতিরিক্ত অবদান একত্রিত হলে প্রাথমিক সিড কন্ট্রিবিউশন অনেক বড় অর্থে রূপান্তরিত হতে পারে। এমনকি শুধু সরকারের এক হাজার ডলারের প্রাথমিক অর্থ রাখলেও দীর্ঘমেয়াদে অ্যাকাউন্টটি প্রায় ৩ হাজার থেকে ১৩ হাজার ডলারের মধ্যে বৃদ্ধি পেতে পারে।
এ প্রাথমিক সরকারি অবদান ও অতিরিক্ত জমার সমন্বয় শিশুদের জন্য দীর্ঘমেয়াদে শিক্ষাগত ও আর্থিক নিরাপত্তার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। অভিভাবকরা চাইলে তাদের ২০২৫ সালের ট্যাক্স রিটার্নের সঙ্গে আইআরএস ফরম ৪৫৪৭ পূরণ করে অ্যাকাউন্ট খুলতে পারেন। ফরম জমা দেওয়ার সঙ্গে সঙ্গে শিশুর নামে অ্যাকাউন্ট তৈরি হবে এবং সরকারের এক হাজার ডলারের প্রাথমিক সিড কন্ট্রিবিউশন স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে জমা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে পরিবারগুলো সহজেই দীর্ঘমেয়াদি সঞ্চয় শুরু করতে পারবে।