১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


হতাশ হয়েছি দুর্বল আম্পয়ারিং সিদ্ধান্তে
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ০৭-১১-২০২২
হতাশ হয়েছি দুর্বল আম্পয়ারিং সিদ্ধান্তে


মতামত 

আইসিসি এলিট প্যানেলের আম্পায়ারদের কিছু বিতর্কিত সিদ্ধান্ত এবারের ঘটনাবহুল টি ২০ বিশ্বকাপে চাঁদের কলংক হিসাবে বিবেচিত হবে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা হলে মানা যেত।  কিন্তু প্রতিটি ঘটনা যখন বিশেষ বিশেষ দলের অনুকূলে যায়, তখন পক্ষপাতিত্বের অভিযোগ আসতেই পারে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত মেনে নিতে কষ্ট নেই। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কোন খেলোয়াড় আম্পায়ারের সিদ্ধান্ত প্রভাবিত করবে, সেটি মেনে নেয়া যায় না। বিতর্ক ছিল ভারত পাকিস্তান খেলার অন্তত দুটি সিদ্ধান্ত নিয়ে।


একটি মোহাম্মদ নেওয়াজের নো বল, আরেকটি ফ্রি হিট থেকে তিনটি রান। হয়তো চুলচেরা বিশ্লেষণে সিদ্ধান্ত সঠিক ছিল। কিন্তু ৫০:৫০ সিদ্দান্ত খেলার ফলাফল নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করেছে। এর পরের বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলির ফেকিং।  ফিল্ডিং করার সময় তিনি বল ছাড়াই বল নিক্ষেপের ভাণ করে প্রতারণা করেছেন। আইসিসির নিয়ম মোতাবেক ভারত দলের ৫ রান জরিমানা হওয়ার কথা।  আর সেটি করলে খেলার ফলফল পাল্টে যেত। এবারেও সুবিধা পায় ভারত। আম্পায়ার নির্বিকার। 

তৃতীয় ঘটনাটি কাল ঘটেছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সাকিবকে বিতর্কিত এলবিডব্লিউ ঘোষণা। বল বাটে লেগেছিলো বলে রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে। গুরুত্বপূর্ণ সময়ে এই বিতর্কিত আউট বাংলাদেশের মোমেন্টাম থমকে দেয়।  সাকিব উইকেটে থেকে দ্রুত ২০-২৫ রান করলে ম্যাচের ফলাফল পাল্টে যেতে পারতো। এই ক্ষেত্রেও বঞ্চিত বাংলাদেশ। আমি বাংলাদেশী ক্রিকেট প্রেমিক। এখন অস্ট্রেলিয়ার অধিবাসী। দীর্ঘ চার বছর কাটিয়েছি আফগানিস্তানে। ক্রিকেট বিশ্বের খোঁজ খবর রাখি ৫০ বছরের বেশি সময়। 


সুস্থ পরিচ্ছন্ন ক্রিকেট দেখতে পছন্দ করি। এবারের বিশ্বকাপে আয়ারল্যান্ড। স্কটল্যান্ড , নেদারল্যান্ড , নামিবিয়া , জিম্বাবুয়ের খেলা ভালো লেগেছে। অনেক অঘটন ঘটিয়েছে ওরা।  প্রমান করেছে এখন টি ২০ ক্রিকেটে ছোট দল বড় দল বলে কিছু নেই। কিছু বিতর্ক না থাকলে এবারের বিশ্বকাপ আরো সুন্দর হতো। সন্দেহ নেই ভারত পাকিস্তান জনপ্রিয় দল। এই দুই দল ফাইনাল খেললে একশ ভেঙে পর্বে এমসিজিতে। দুই দলের যোগ্যতা আছে ফাইনাল খেলার। কিন্তু সেটি নিয়ম নীতি মেনে হলে ভালো হতো ভালো হয়। 


শেয়ার করুন