১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৫১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


নিউজার্সি স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি পালিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
নিউজার্সি স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি পালিত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএর উদ্যোগে গত ৯ নভেম্বর রোববার নিউজার্সি বিএনপির কার্যালয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি বিএনপির প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ জুবায়ের আলী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য ছিলেন নিউজার্সি বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান প্রধান উপদেষ্টা আলাউর রহমান খন্দকার, বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, উপদেষ্টা মাস্টার ছমির উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ খলিল, সহ-সভাপতি সৈয়দ খালিদ আলী, সহ-সভাপতি এবাদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন সেলিম, যুগ্ম সম্পাদক মুজিবুল ইসলাম রাহাত, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ খান, প্যাটারসন সিটি বিএনপির সভাপতি মাছুম চৌধুরী, নিউজার্সি বিএনপির যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক রিহাদুল হাসান রাহুল প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজার্সি বিএনপির উপদেষ্টা তারেক খান, সহ-সভাপতি এবাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খসরু পারভেজ, প্যাটারসন সিটির সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, সিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া খান, স্টেট বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, রবিন হালিম, শামিম ভুইয়া, হুমাইয়ুন আহমেদ, হাসান আহমেদ, সাহেদ আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভার শুরুতে কালামে পাক থেকে তেলওয়াত করেন স্টেট বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাউেৎ সৈয়দ খুবায়েব আলী।

শেয়ার করুন