১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৫৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৪
উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলীর ব্যাটিংয়ের এক মুহুর্ত/ছবি সংগৃহীত


শ্রীলঙ্কা জয় দিয়ে সুচনা করেছে বাংলাদেশের সঙ্গে টি-২০ সিরিজে। সিলেটে অনুষ্টিত সিরিজের প্রথম ম্যাচে ৩ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশকে। উত্তেজনাপূর্ণ এ ম্যাচের শেষ ওভারে জয়ের  জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১২ রান। কিন্তু সানাকার নিখুত বোলিংয়ের মুখে বাংলাদেশের ব্যাটসম্যানদের শেষ রক্ষা হয়নি।


প্রথম ব্যাটিং করে শ্রীলঙ্কা এ ম্যাচে সংগ্রহ করেছিল ২০৭ রান। সামারাবিক্রমার অপরাজিত ৬১ ও কুশল মেন্ডিসের দ্বায়িত্বপূর্ণ ৫৯ রানের সুবাদে ওই রান করেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে সুবিধা করতে পারেনি কেউই। মোস্তাফিজ তার চার ওভারে ৪২ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন। শরীফুল,তাসকিন ও রিশাদ নেন একটি করে উইকেট।


এরপর খেলতে নেমে বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার ব্যর্থ হওয়ার পর মাহমুদুল্লাহ ও জাকের আলী দ্বায়িত্ব নিয়ে খেলেন। এরমধ্যে মাহমুদুল্লাহ ৩১ বলে ৫৪ করে আউট হওয়ার পর জাকের আলী তার অভিষেক ম্যাচে ৩৪ বলে ৬৮ রান করে শেষ ওভারে আউট হন। জাকের ২৫ বলে হাফ সেঞ্চুরী করে চমক দেখান। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস শেষ হয় ২০৩/৮ রানে।
তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে শ্রীলঙ্কা।

শেয়ার করুন