১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৪৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ট্রাম্পের এইচ-ওয়ান বি ভিসা ফি চ্যালেঞ্জ করে মামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৫
ট্রাম্পের এইচ-ওয়ান বি ভিসা ফি চ্যালেঞ্জ করে মামলা এইচ-ওয়ান বি ভিসা


এইচ-ওয়ান বি ভিসার ওপর ১ লাখ ডলার ফি আরোপের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা আটকাতে একটি মামলা দায়ের করা হয়েছে। ইউনিয়ন, কর্মচারী ও ধর্মীয় দলের একটি গ্রুপ ওই মামলা দায়ের করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, গত ৩ অক্টোবর সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালতে ট্রাম্পের ফি আরোপের বিষয়টিকে চ্যালেঞ্জ করে ওই মামলা দায়ের করা হয়েছে। 

ইউনাইটেড অটো ওয়ার্কাস ইউনিয়ন, আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসরস ও অন্য বাদীরা বলেছেন যে, নির্দিষ্ট কিছু বিদেশি নাগরিকের প্রবেশ সীমিত করার জন্য ট্রাম্পের ক্ষমতা তাকে এইচ-ওয়ান-বি ভিসা প্রোগ্রাম তৈরির আইনকে অগ্রাহ্য করার অনুমতি দেয় না। ওই কর্মসূচির মাধ্যমে মার্কিন নিয়োগকর্তারা বিশেষ ক্ষেত্রে বিদেশী কর্মী নিয়োগ করতে পারেন। প্রযুক্তি কোম্পানিগুলো এইচ-ওয়ান-বি ভিসা প্রাপ্ত কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভর করে। সমালোচকরা বলেছেন, এইচ-ওয়ান বি ও অন্য কর্মী ভিসার মাধ্যমে প্রায়ই মার্কিন কর্মীদের পরিবর্তে কমমূল্যে বিদেশী কর্মীদের কাজ দেওয়া হয়।

তবে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ ও বড় কোম্পানিগুলো জানিয়েছে, যোগ্য মার্কিন কর্মীর ঘাটতি পূরণের জন্য এইচ-ওয়ান-বি একটি গুরুত্বপূর্ণ উপায়। বর্তমানে এইচ-ওয়ান-বি ভিসার স্পনসরকারী নিয়োগকর্তারা সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলার এর মধ্যে ফি প্রদান করে। যা মূলত কোম্পানি ও ফ্যাক্টরির আকারের ওপর নির্ভর করে। ট্রাম্পের নতুন আদেশে এইচ-বি-ওয়ান ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১ লাখ ডলার প্রদান করতে হবে। তবে ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়েছে, যাদের ইতিমধ্যে ওই ভিসা আছে তাদের ক্ষেত্রে আদেশটি গ্রহণযোগ্য নয়।

শেয়ার করুন