০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:৩৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


এনওয়াইপিডিতে পদোন্নতি পেলেন পাঁচ বাংলাদেশি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৫
এনওয়াইপিডিতে পদোন্নতি পেলেন পাঁচ বাংলাদেশি পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট- এনওয়াইপিডিতে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান পাঁচ কর্মকর্তা। সম্প্রতি এনওয়াইপিডি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তাদেরসহ সংস্থটিতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন কমিশনার জেসিকা টিচ। ওই সময় পদোন্নতিপ্রাপ্তদের স্বাগত জানানোর পাশাপাশি সিটিকে নিরাপদ রাখতে তাদের আরো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি। এর আগে এনওয়াইপিডির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পদোন্নতি অনুষ্ঠানে আসেন কমিশনার জেসিকা টিচ।

আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এনওয়াইপিডির পদোন্নতিপ্রাপ্তদের হাতে পুলিশ কমিশনার একে একে সনদ তুলে দেন। বাংলাদেশি আমেরিকান পাঁচ পুলিশ কর্মকর্তার মধ্যে সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান দুইজন। তারা হলেন- শেখ আহমেদ ও মোহাম্মেদ আহমেদ। এছাড়া পুলিশ অফিসার মোহাম্মদ শোয়েব ও মোহাম্মদ আলী সার্জেন্ট পদে এবং মাইনুল হাসান ডিটেকটিভ পদে পদোন্নতি পান।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিজেদের দায়িত্বশীলতার পাশাপাশি পরিবারের ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন পুলিশ কমিশনার। গত ৩২ বছরের ইতিহাসে এবার প্রথম মেমোরিয়াল ডে কেন্দ্রিক নিউইয়র্ক সিটিতে কোনো বন্দুক হামলার ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপার প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন এ কে এম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে পদোন্নতি পাওয়া বাংলাদেশি কর্মকর্তাদের অভিনন্দন ও শুভকামনা জানান।

শেয়ার করুন