১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৭:২৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ভারত ছয়টি স্থানে মোট ২৪টি হামলা চালিয়েছে- দাবী আিইএসপিআর এর
ভারতের বিমান হামলায় পাকিস্তানের অন্তত তিনটি মসজিদ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৭-০৫-২০২৫
ভারতের বিমান হামলায় পাকিস্তানের অন্তত তিনটি মসজিদ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে


ভারতের চালানো বিমান হামলায় পাকিস্তানের অন্তত তিনটি মসজিদ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখা আইএসপিআর-এর মহাপরিচালক।  বুধবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, গত রাতের হামলায় ভারত ছয়টি স্থানে মোট ২৪টি হামলা চালিয়েছে।  এতে ৮ নিরীহ নাগরিক শহিদ হয়েছেন।

তিনি জানান, শুধুমাত্র আহমদপুর ইস্ট এলাকায় পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন কন্যাশিশুও রয়েছে। মুজাফফরাবাদে বিলাল মসজিদে হামলায় এক শিশু আহত হয়েছে এবং মসজিদের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটলির আব্বাস মসজিদেও হামলা হয়েছে। মুরিদকেতে আরেকটি মসজিদে হামলায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হন।

তিনি আরও জানান, সিয়ালকোটের কাছে কোটলি লোহারান গ্রামে একটি কামানের গোলা আঘাত হানে এবং শাকগড়ে একটি ওষুধ বিতরণকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইএসপিআর মহাপরিচালক এই হামলাগুলোকে ‘ভারতের কাপুরুষোচিত ও অকারণ আগ্রাসন’ হিসেবে আখ্যা দেন এবং তিনি জানান, পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যেই জবাব দিতে শুরু করেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবধরনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ভারতের এই নগ্ন আগ্রাসনের প্রমাণ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সংবাদমাধ্যমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হবে।

শেয়ার করুন