১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৪৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


অনলাইনে লাইক দিলেও বিতাড়িত শিক্ষার্থীরা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২৫
অনলাইনে লাইক দিলেও বিতাড়িত শিক্ষার্থীরা ফিলিস্তিনি ছাত্রছাত্রীরা


যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা শত শত বিদেশি শিক্ষার্থীকে হঠাৎ করে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে পাঠানো ইমেইলে জানানো হয়েছে, তাদের স্টুডেন্ট ভিসা (এফ-১) বাতিল করা হয়েছে। মূল কারণ হিসেবে বলা হচ্ছে, তারা ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নিয়েছেন বা সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী পোস্ট শেয়ার করেছেন কিংবা তাতে লাইক দিয়েছেন। 

এই কঠোর ব্যবস্থা শুধু সরাসরি বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্যই নয়, বরং যারা কোনোভাবে এসব কর্মকাণ্ড সমর্থন করেছেন, এমনকি অনলাইনে লাইক দিয়েছেন, তাদেরও এই শাস্তির মুখে পড়তে হচ্ছে। 

বর্তমানে যুক্তরাষ্ট্রে ১১ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ৩ লাখ ৩১ হাজার ভারতীয় শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তারা প্রতিদিন এই ধরনের ভিসা বাতিল করছেন। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে তিন শতাধিক ভিসা বাতিল করেছি এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আইন ভেঙে কেউ যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পাবে না।’

‘ক্যাচ অ্যান্ড রিভোক’ অ্যাপের মাধ্যমে নজরদারি

‘ক্যাচ অ্যান্ড রিভোক’ নামে একটি এআই-চালিত অ্যাপ চালু করেছে রুবিওর কার্যালয়। অ্যাপটি বিদেশি শিক্ষার্থীদের অনলাইন কার্যকলাপ পর্যবেক্ষণ করে সন্দেহভাজনদের ভিসা বাতিলের সুপারিশ করে।

মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া জন্মগত অধিকার নয়। এটি একটি সুযোগ এবং কেউ নিয়ম ভাঙলে তাকে চলে যেতে হবে।’

ইমেইলে কী বলা হয়েছে?

তাদের ভিসা বাতিল করা হয়েছে এবং তারা আর যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন না।

যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফিরে যেতে হবে, অন্যথায় তাদের আটক বা জোরপূর্বক বহিষ্কার করা হতে পারে।

ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আসতে চাইলে নতুন করে ভিসার জন্য আবেদন করতে হবে।

শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, এতে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হচ্ছে এবং শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

শেয়ার করুন