১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:৫০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


প্যারিসে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
প‍্যারিস থেকে মুহাম্মদ নূরুল ইসলাম
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২৫
প্যারিসে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস


প্যারিসে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। এ উপলক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেছেন, জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের মধ‍্যদিয়ে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

তিনি ২৬ মার্চ  বাংলাদেশ দূতাবাস প্যারিসের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন।

অনুষ্ঠানে অতিথিগণের মধ্যে ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, কমিউনিটি ব্যক্তিত্ব আইয়ুব আলী ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ডায়াস্পোরা সেলের সদস্য ইশতিয়াক আকিব বক্তব‍্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক  ব্যক্তিবর্গ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আনুষ্ঠানিক আলোচনার শুরুতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

অনুস্ঠান পরিচালনা করেন দুতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম।

আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা  তাঁর বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই ২০২৪ এ শাহাদত বরণকারী ছাত্র-জনতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি বৈষম্যবিরোধী এবং সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে সাধারণ ছাত্র-জনতার অভীষ্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।



রাষ্ট্রদূত আরও বলেন, জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের ফলে যেই নতুন বাংলাদেশের সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাকে ভূলুণ্ঠিত করার জন্য দেশের স্বার্থ বিরোধী নানাবিধ ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। একইসাথে তিনি সকল প্রবাসীকে রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করার লক্ষ্যে বৈধ পথে অব্যাহতভাবে রেমিটেন্স প্রেরণের বিষয়ে উদ্বুদ্ধ করেন।  

এদিন সকালে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং উপস্থিত সকলকে নিয়ে মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন