১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:২১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ফিফার নিষেধাজ্ঞামুক্ত হলো ফুটবল ফেডারেশন
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-০৩-২০২৫
ফিফার নিষেধাজ্ঞামুক্ত হলো ফুটবল ফেডারেশন


নিষেধাজ্ঞার খড়গ থেকে বেড়িয়ে এলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে ফিফার আর্থিক নিষেধাজ্ঞার খড়গের নিচে ২০১৮ সাল থেকে ছিল, সেখান থেকে পরিত্রাণ পেল দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
বাফুফে শুক্রবার এক বিবৃতিতে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আর্থিক বিষয়ে স্বচ্ছতার কারণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।

“২০১৮ সাল থেকে ফিফা'র আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে বাফুফের ক্রয়, বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফা সম্পূর্নরূপে সেই আর্থিক নিষেধাজ্ঞা আজ থেকে তুলে নিয়েছে।”

২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাফুফের ক্রয়সংক্রান্ত বিষয়ে অসঙ্গতি ধরা পড়ে ফিফার তদন্তে। ওই তদন্তের জেরে এবং আরও নানা কারণে ২০২৩ সালের এপ্রিলে বাফুফের সেসময়কার সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে ফিফা। গত বছর মে মাসে নিষেধাজ্ঞা বাড়িয়ে তিন বছর করে সংস্থাটি।

আর্থিক লেনদেনে অসঙ্গতির কারণে সেসময় বাফুফের চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু হোসেন ও ম্যানেজার (অপরারেশন্স) মিজানুর রহমানকে নিষিদ্ধ করেছিল ফিফা। আর সেসময়কার বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদিকে করা হয় জরিমানা।

শেয়ার করুন