১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৩:৪৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


‘প্রবাস বন্ধু’ খেতাবে ভূষিত হলেন অ্যাটর্নি মঈন চৌধুরী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৩
‘প্রবাস বন্ধু’ খেতাবে ভূষিত  হলেন অ্যাটর্নি মঈন চৌধুরী অ্যাটর্নি মঈন চৌধুরীকে প্রবাস বন্ধু খেতাব দিচ্ছেন অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা


অভিবাসীদের সামগ্রিক কল্যাণে আইনগত লড়াই, উন্নত সমাজ বিনির্মাণ, মানব সেবার পাশাপাশি কমিউনিটির অগ্রগতিতে নিরন্তরভাবে কাজের স্বীকৃতি হিসেবে অ্যাটর্নি মঈন চৌধুরীকে ‘প্রবাস বন্ধু’ খেতাব দিলো নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী। গত ২০ মে শনিবার নিউইয়র্কে ‘এশিয়ান-আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডারস হেরিটেজ মাস’ উপলক্ষে বহুজাতিক এক সমাবেশে ‘প্রবাস-বন্ধু’ খেতাব সম্বলিত বিশেষ ঘোষণা পত্রটি ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি মঈন চৌধুরীকে হস্তান্তর করেন স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা।

উল্লেখ্য, এর কয়েক বছর আগে অ্যাটর্নি মঈন চৌধুরীকে উদীয়মান কমিউনিটির পাশে সরব থাকার জন্যে ‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ প্রদান করা হয়। এশিয়ান-আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ মাস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজক সংগঠনের মধ্যে ছিল ইউনাইটেড শেরপা অ্যাসোসিয়েশন, এপেক্স ফর ইয়ুথ, দেশীজ রাইজিং আপ অ্যান্ড মুভিং, এশিয়ান আমেরিকান ফর ইক্যুয়ালিটি, কোয়ালিশন ফর এশিয়ান আমেরিকান চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ, মেট্রোপ্লাস, এশিয়ান আমেরিকান ফেডারেশন, থাই ইউএসএ এবং অধিকার। এ সমাবেশে এশিয়ান আমেরিকানদের কল্যাণে অবদানের জন্যে লিগ্যাল এইড সোসাইটির প্রধান নির্বাহী টেইলা কার্টার, ফিলিপাইন আমেরিকান কমিউনিটির এক্সিকিউটিভ কাউন্সিল জুলিয়েট অননোয়েভা-পায়াবায়াবকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সমাবেশের বক্তারা দৃঢ় সংকল্প ব্যক্ত করেন, ভাগ্য গড়ার দেশে এসে অনৈক্য বাড়ালে চলবে না। সবকে ঐক্যবদ্ধ থাকতে হবে এশিয়ান হিসেবে, তাহলে অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যাবে। অ্যাটর্নি মঈন চৌধুরী এই সম্মাননা গ্রহণের অনুভূতি ব্যক্তকালে বলেন, এশিয়ান হিসেবে আমরা যতবেশি সংঘবদ্ধ থাকতে পারবো, ততোই সুফল আসবে প্রতিটি কমিউনিটিতে। কারণ ৪৮টি দেশ এবং ৩টি অঞ্চল নিয়ে গঠিত এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডারস, তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে সবকিছুতে আমরা জয়ী হতে পারবো। বহুজাতিক এ সমাজেও আমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীর পক্ষে স্টিভেন রাগা বলেন, অভিবাসীগণের রক্তে মাংসে গড়ে উঠা আমেরিকা সবসময়ই তাদের প্রতি কৃতজ্ঞ।

শেয়ার করুন