০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


খালেদা জিয়া তার অনুপুস্থিতিতে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন- মির্জা ফখরুল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২২
খালেদা জিয়া তার অনুপুস্থিতিতে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন- মির্জা ফখরুল বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন/ছবি সংগৃহীত


বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের জবাব দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া। তার অনুপুস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। 

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তোলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে,তবে কাকে সরকারপ্রধান করবে? 

ওই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বক্তব্য খুব পরিষ্কার, নির্বাচন তো হবেই না যদি হাসিনা ক্ষমতায় থাকে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সে নির্বাচন হবে না। আওয়ামী লীগকে সরে যেতে হবে, নির্বাচনকালে যদি নিরপেক্ষ সরকার হয়, তাহলেই শুধু নির্বাচন হবে। তখনই প্রশ্ন আসবে যে আমাদের প্রধানমন্ত্রী কে হবেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের (বিএনপি) প্রধানমন্ত্রী কে হবেন, এটা নিয়ে তো প্রশ্ন নেই। আমাদের দলের চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হবেন।তার অনুপুস্থিতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। বিএনপিতে নেতৃত্বের কোনো সংকট নেই।’ মির্জা ফখরুল আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন,‘বরং তাদের সঙ্কট আছে। একমাত্র ভরসা হাসিনা ছাড়া তো কেউ নেই। প্রধানমন্ত্রী চলে গেলে কী যুদ্ধ হয়, সেটা তারাই বলতে পারবেন।’ 

উল্লেখ্য, বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। ২০ জুন অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা গত ২০ জুনের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে ওই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 


শেয়ার করুন