১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৫২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


৩২ নাম্বার বাড়ী বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-০২-২০২৫
৩২ নাম্বার বাড়ী বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ  ছাত্র-জনতা


ঘোষনা দিয়েই তারা গিয়েছিল ধানমন্ডিস্থ ৩২ নাম্বার বাড়ীতে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে ঘোষনা দেন ‘আজ রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে’। সন্ধ্যার পর থেকেই জড়ো হতে থাকে ছাত্র জনতা। মুহুর্তে ৩২ নাম্বার বাড়ীর সামনের রোড ভরে যায়। শুরু হয় শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর। জানালার গ্রীল সহ বিভিন্ন স্থানে, ভেতরের বিভিন্ন অংশ তুমুল ভাংচুর করার পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা।


বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে এ তান্ডবলীলা চলতে থাকে।


এ সময় উপস্থিত ছাত্র-জনতাকে ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। একই সঙ্গে প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়।


অনেকেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এককথায় পুরো বিল্ডিংয়ের অবকাঠামো ভেঙে ফেলা হচ্ছে। এছাড়া দ্বিতীয় তলার একাংশে দেওয়া হয়েছে আগুন। যদিও এর আগে ৫ আগস্ট ৩২ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এরপর অনেক রাতে বুলডোজার দিয়ে বাড়ীর বিভিন্ন অংশ ভেঙ্গে গুড়িয়ে দেয়ার কাজ চলছিল এমনটা লাইভে দেখা গেছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা আজকে (৫ ফেব্রুয়ারী) ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দেবেন। যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছেন, তিনি কী করে কর্মসূচি ঘোষণা করেন। আমরা এ দেশে বঙ্গবন্ধু, শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখব না।
উল্লেখ্য, এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।


শেয়ার করুন