১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


শিবলী নোমানী আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৫
শিবলী নোমানী আর নেই শিবলী নোমানী


বাংলাদেশের আবাহনী ক্লাবের ক্রিকেট টিমের সাবেক ম্যানেজার, কমিউনিটির অতিপরিচিত মুখ এবং জ্যামাইকার স্টার কাবাবের সাবেক মালিক শিবলী নোমানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজন রেখে গেছেন। জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর তিনি লংআইল্যান্ডের দিকে একটি বাসার অনুষ্ঠানে যাচ্ছিলেন। এক্সজিট ২১ এর কাছে গিয়ে হঠাৎ করে তিনি অসুস্থবোধ করেন। ওই অবস্থায় তিনি গাড়িটি সাইডে পার্ক করেন। গাড়িতে তার সঙ্গে আরো একজন ছিলেন। গাড়ি পার্ক করার সঙ্গে সঙ্গেই তার মুখ গিয়ে ফেনা বের হতে থাকে। ওই অবস্থায় সঙ্গে থাকা মানুষটি গড়ে থেকে বের হয়ে সাহায্য কামনা করেন। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এলে তাকে কুইন্স হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। শিবলী নোমানীর নামাজে জানাজা গত ১৪ সেপ্টেম্বর বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। নাজার পূর্বে তার ছেলে সবার কাছে দেওয়া হয়েছেন। জানাজায় কমিউনিটির সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে গত ১৫ সেপ্টেম্বও বেলা ১১টায় জ্যামাইকা মুসলিম সেন্টারের লংআইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম গোরস্তানে দাফন করা হয়।

উল্লেখ্য, শিবলী নোমানীর দেশের বাড়ি নরসিংদী জেলার শিবপুরে। শিবলী নোমানীর মৃত্যুতে পুরো বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক কর্মকর্তা কাজী তোফায়েল ইসলাম, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, ওয়াহেদ কাজী এলিন প্রমুখ।

শেয়ার করুন