০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৩৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘কুরুচীপূর্ন’ মন্তব্যের প্রতিবাদে বিএনপির মশাল মিছিল
রুহুল কবীর রিজভী সহ ১৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-০৫-২০২২
রুহুল কবীর রিজভী সহ ১৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা বুধবার রুহুল কবীর রিজভীর নেতৃত্বে মশাল মিছিল/ছবি সংগৃহীত


বিএনপি সিনিয়র যুগ্নমহাসচিব রুহুল কবীর রিজভী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলামসহ বিএনপির ১৫০ নেতাকর্মীকে আসামী করে মামলা করেছে পুলিশ। রাজধানীর নয়াপল্টন এলাকায় রাতে ওই মশাল মিছিল করে বিএনপি।  

এতে আজ বৃহস্পতিবার  পুলিশ বাদী হয়ে পল্টন থানায় ওই মামলা দায়ের হয়। 

মামলার এজাহারে বলা হয়েছে আসামীরা বেআইনি মিছিল বের করে দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল,বাঁশের লাঠিসোঁটা নিয়ে সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও অবমাননাকর স্লোগান দিয়েছে। এ সময় ভাঙচুর ও পুলিশের উপর আক্রমন করা হয়েছে। এতে এক পুলিশ কনষ্টেবল ও আনসার জখম হয়েছেন। পুলিশ সেখান থেকে ৪৪ টি মশালের কাঠের লাঠি, ১৫ টি বাশের লাঠি ও ৫৫ টি ইটের টুকরা উদ্ধার করেছে।   

উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে গতকাল বুধবার রাতে নয়াপল্টন এলাকায় ওই মশাল মিছিল বের হয়। জানা গেছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘কুরুচিপুর্ন’ মন্তব্য করায় মশাল মিছিল বের করে প্রতিবাদ জানানো হয়েছে।  


শেয়ার করুন