১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ০১:৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


মুনার লিডারশিপ এডুকেশন সেশন : অনৈতিক কাজ পরিহার করুন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০২-২০২৫
মুনার লিডারশিপ এডুকেশন সেশন : অনৈতিক কাজ পরিহার করুন অনুষ্ঠানে উপস্থিতির একাংশ


মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) লিডারশিপ এডুকেশন সেশনে আলোচকরা বলেছেন, দুনিয়া জীবন খুবই সীমিত, মানুষের আসল স্থান হলো আখেরাত। আখেরাতের অনন্ত জীবন সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে দুনিয়াতে অনৈতিক কাজ পরিহার করা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। গত ২৬ জানুয়ারি দিনব্যাপী এডুকেশন সেশনে বক্তারা এসব কথা বলেন। 

মুনা সেন্টার জ্যামাইকার (মসজিদ আর রাইয়্যান) অনুষ্ঠিত এডুকেশন সেশনে সভাপতিত্ব করেন নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান। পুরুষ ও মহিলা প্রায় চারশত লোকের উপস্থিতিতে বিষয় ভিক্তিক আলোচনা করেন, মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ডা. সাইদুর রহমান চৌধুরী, হারুন অর রশীদ, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, ন্যাশনাল এসিস্টেন এক্সিকিউটিভ ডাইরেক্টর আব্দুল্লাহ আল আরিফ প্রমুখ। উপস্থিত ছিলেন ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স ডাইরেক্টর শেখ জালাল উদ্দিন।

অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন নর্থ জোনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার ও সহ-সাধারণ সম্পাদক দিদারুল আলম। আলোচকরা বলেন, দ্বীন ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর খাঁটি বান্দাহ হিসেবে গড়ে তোলা। ইবাদত বন্দেগি একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা এবং তার পাশাপাশি উন্নত নৈতিক চরিত্র গঠন ও উত্তম আচার ব্যবহার অবলম্বনে নিরলস প্রচেষ্টা চালিয়ে ইমানের উচ্চতর পর্যায়ে উপনীত করার জন্যই আমাদের মধ্যে আল্লাহ তায়ালা তার প্রিয় নবীকে প্রেরণ করেছেন। তারা বলেন, রাসুল (সা.) স্বয়ং ছিলেন উত্তম নৈতিক চরিত্রের সর্বোক্তম উদাহরণ। সুতরাং ইসলামের কাজে নিয়োজিত প্রত্যেককে আল্লাহ ও তার রাসুল (সা.)-এর আর্দশে পরিচালিত হতে পারলেই দুনিয়া ও আখেরাতে সফলতা সম্ভব হবে। 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রফেসর দেলোয়ার মজুমদার, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, অ্যাডভোকেট আবুল হাসেম, নূরুস সামাদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ, কায়কোবাদ কবির প্রমুখ।

শেয়ার করুন