১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:২২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


জ্যামাইকায় খলিল পার্টি সেন্টারের উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৩-২০২৩
জ্যামাইকায় খলিল পার্টি সেন্টারের উদ্বোধন খলিল পার্টি হলের উদ্বোধনীতে দোয়া


জ্যামাইকার হিল সাইড অ্যাভিনিউয়ে খলিল বিরিয়ানি হাউজের ওপরে ‘খলিল পার্টি সেন্টার’-এর উদ্বোধন হয়েছে। গত ১৯ মার্চ রোববার বাদ মাগরিব স্থানীয় মসজিদের বেশ কয়েক জন ইমাম এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়।

আলোচনায় অংশ নেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, ব্যবসায়ী ইমরান হোসেন, হাবিবুর রহমান, প্রফেসর মাওলানা সাইদুর রহমান ও ইমাম জাফর আলীসহ অন্যন্যরা।

দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা আবু জাফর বেগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা শহীদুল্লাহ।

অনুষ্ঠানে আগত সবাইকে খলিল বিরিয়ানির সুস্বাদু বিরিয়ানি এবং জিলেপি দিয়ে আপ্যায়িত করা হয়।

উল্লেখ্য, অত্যন্ত সুসজ্জিত এবং ঝকঝকে এই পার্টি হলে প্রায় ৮০ জনের বসার ব্যবস্থা রয়েছে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খলিলুর রহমান জানান, আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে ইতিমধ্যে নতুন পার্টি সেন্টারে ইফতার পার্টির বুকিং নেওয়া শুরু হয়েছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সুলভ মূল্যে ইফতার পার্টির বুকিং নেওয়া হচ্ছে। ইতিমধ্যে রোজার প্রথম কয়েক দিনের বুকিংও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। পার্টির অর্ডার অনুযায়ী, দেশীয় ও চাইনিজ খাবারের ভিন্নস্বাদের ইফতার পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। বুকিংয়ের জন্য যোগাযোগ:

১ (৯২৯) ৬২৪-৮৩৯৮ (খলিলুর রহমান)।

শেয়ার করুন