০৩ জুন ২০২৬, বুধবার, ০২:০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


আরও ৪১ জন সদস্য বাড়ানোর ঘোষনা জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটিতে
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২৫
আরও ৪১ জন সদস্য বাড়ানোর ঘোষনা  জাতীয় নাগরিক  কেন্দ্রীয় কমিটিতে



 ফেব্রুয়ারীতেই  আত্বপ্রকাশ  হতে যাচ্ছে  জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল। কিন্তু এমন লগ্নে নতুন করে সদস্যের সংখ্যা বাড়িয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িতদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরও ৪১ জন বাড়ানোর কথা জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে। যার ফলে এ কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ জনে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদস্য বাড়ানোর এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে (চেতনা) সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে আরও ৪১ জনকে কেন্দ্রীয় সদস্য করা হয়েছে। এতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য দাঁড়ালো মোট ১৮৮ জনে।

শেয়ার করুন