১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:৪৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


নির্বাচিত না হলে অভিযুক্ত হতেন ডোনাল্ড ট্রাম্প
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০১-২০২৫
নির্বাচিত না হলে অভিযুক্ত হতেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ও জ্যাক স্মিথ


নভেম্বরের নির্বাচনে যদি নির্বাচিত না হতেন ডোনাল্ড ট্রাম্প তাহলে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেয়ার বেআইনি চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হতো। যুক্তরাষ্ট্রে এ বিষয়ে তদন্তে নেতৃত্ব দিচ্ছেন এমন একজন কর্মকর্তা এ কথা বলেছেন। তিনি বলেছেন, আংশিক প্রকাশিত তদন্ত রিপোর্টে স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ লিখেছেন, ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এর আবার পাল্টা জবাব দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, স্মিথের তথ্য বিভ্রান্তিকর। তিনি যে তদন্ত করেছেন তা ভুয়া।

উল্লেখ্য, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। কিন্তু তিনি তা মেনে নিতে পারেননি। তখন থেকেই তিনি জেনেবুঝে নির্বাচনে জালিয়াতির বিষয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছিলেন। তার ধারাবাহিকতায় ২০২১ সালের ৬ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে ভয়াবহ দাঙ্গা হয়। এর জন্য ট্রাম্পকে অভিযুক্ত করা হয়। কিন্তু তিনি কোনো অন্যায় করেননি বলে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেন। অপরাধ সংঘটনের সময়ে ট্রাম্প ছিলেন প্রেসিডেন্ট। তারপর তিনি চার বছর ক্ষমতার বাইরে ছিলেন। পরে ২০২৪ সালের ৫ই নভেম্বরে পুনরায় নির্বাচিত হয়ে হোয়াইট হাউসের টিকেট পেয়েছেন। আগামী ২০শে জানুয়ারি সেই হোয়াইট হাউসের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তার হাতে নেয়ার কথা। নতুন করে নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে আইনগত অনেক ইস্যু রাতারাতি বাতাসে মিলিয়ে গেছে। নির্বাচনের ফল বদলে দেয়ার যে মামলা আছে তা খারিজ করা হয়েছে। এমন অবস্থায় জ্যাক স্মিথের তদন্তের যে রিপোর্ট প্রকাশ হয়েছে তার অনেকটা অক্টোবরেই জানা যায়। এই রিপোর্ট এখন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় প্রকাশ করেছে কংগ্রেসের কাছে। তাতে আরও বিস্তারিত তথ্য আছে। এতে বিরোধীদের বিরুদ্ধে হুমকি ও সহিংসতাকে উস্কানি দেয়াসহ বিভিন্ন মাধ্যমে তিনি বেআইনিভাবে অপ্রত্যাশিতভাবে ক্ষমতা ব্যবহার করেছিলেন বলে অভিযোগকে সত্য বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ট্রাম্প জেনেবুঝেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছিলেন মিথ্যাভাবে। তদন্তকারীরা যেসব উল্লেখযোগ্য চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন তার বিস্তারিত আছে এতে। রিপোর্টে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সংবিধান একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিচারে বাধা দেয়। এ জন্য এই মামলা ক্লোজ করা হয়েছে।

শেয়ার করুন