০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৬:১৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৪
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক


সম্প্রতি সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগদানের পর থেকেই যেন প্রাণ ফিরে পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অনুষ্ঠানে আগতদের সঙ্গে তার সহাস্য কথাবার্তা ও কুশলবিনিময় দৃষ্টি কেড়েছে। এবার তার সঙ্গে তার গুলশানস্থ কার্যালয়ে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল-দুহাইলান।

এ সময় সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে হাসিখুশিভাবেই কথা বলতে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রীকে। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই সাক্ষাৎ এ যান সৌদি রাষ্ট্রদূত। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যএ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর তাকে শর্তসাপেক্ষ বাসায় থাকার অনুমতি দেওয়া হয় বহু পরে। কিন্তু বাসায় থাকলেও তার সঙ্গে কারো দেখা করার অনুমতি ছিল সীমিত। তিনি হাসপাতাল টু বাসা এভাবেই চলে আসছেন। লড়েছেন তার অসুস্থতার সঙ্গে।

তবে দলের নেতৃবৃন্দের সঙ্গে মাঝেমধ্যে সাক্ষাৎ ঘটতো। বিশেষ করে ঈদ পার্বণে। তবে বিদেশি কোনো রাষ্ট্রদূত বা এ জাতীয় কোনো ব্যক্তিদের বিরুদ্ধে ওই ২০১৮-এর ৮ ফেব্রুয়ারির পর এবারই সাক্ষাৎ ঘটলো খালেদা জিয়ার। যা তিনি করলেন সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে।

শেয়ার করুন